Dhaka, Monday | 12 October 2026
         
English Edition
   
Epaper | Monday | 12 October 2026 | English
শিরোনাম:

বগুড়ায় মাদকসহ গ্রেপ্তার - ২

প্রকাশ: বৃহস্পতিবার, ১৬ জুলাই, ২০২৬, ১২:৫২ পিএম  (ভিজিটর : ৫৮)

বগুড়ার আদমদীঘিতে ৪শ পিস নেশা জাতীয় এ্যাম্পল ইনজেকশন-সহ দুই মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সদস্যরা। 

বুধবার (১৫ (জুলাই) বিকেলে আদমদীঘি উপজেলার ছাতিয়ানগ্রাম বাজারের উত্তর পাশে রবিউল ষ্টোরের নিকট থেকে একটি ব্যাটারি চালিত ইজিবাইক (টমটম) তল্লাশি করে তাদের গ্রেপ্তার করা হয়। 

গ্রেপ্তারকৃতরা হলো, জয়পুরহাট জেলার পাঁচবিবি উপজেলার রতনপুর গ্রামের শাহাদত মন্ডলের ছেলে আহাদুল ইসলাম (৩৮) ও টমটম চালক একই গ্রামের মনতাজ মন্ডলের ছেলে মিলন মন্ডল (৩৫)। এ সময় তাদের ব্যবহৃত ইজিবাইক ও সিমকার্ডসহ দুইটি মোবাইল ফোন জব্দ করা হয়েছে। 

মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর সান্তাহার সার্কেলের পরিদর্শক আসলাম আলী মন্ডল জানান, বুধবার বিকেলে আক্কেলপুর এলাকা থেকে সান্তাহারের উদ্দেশ্যে মাদকের চালান আসছে, এমন গোপন সংবাদের ভিক্তিতে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের একটি টিম আদমদীঘি উপজেলার ছাতিয়ানগ্রাম বাজারের উত্তর পাশে রবিউল ষ্টোরের নিকট অবস্থান নেয় এবং বিভিন্ন যানবাহন তল্লাশি করা হয়। 

এসময় ব্যাটারি চালিত ইজিবাইক (টমটম) কে থামিয়ে তল্লাশি কালে যাত্রী বেশে থাকা আহাদুল ইসলামের নিকট পলিথিনে মোড়ানো অবস্থায় ২শ পিস এ্যাম্পল ইনজেকশন ও অপর ইজিবাইক চালক মিলন মন্ডলেন সীটের নিচে লাল রংয়ের ব্যাগে থাকা আরো ২শ পিস এ্যাম্পল  ইনজেকশনসহ মোট ৪শত পিস নেশার ইনজেকশন উদ্ধার এবং তাদের কাজে ব্যবহৃত ইজিবাইক, সিমকার্ডসহ দুইটি মোবাইল ফোন জব্দ করা হয়েছে। 

এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের উপ-পরিদর্শক শামীমা আক্তার বাদী হয়ে সন্ধ্যায় আদমদীঘি থানায় মাদক আইনে একটি মামলা দায়ের করেন। আদমদীঘি থানার ওসি তদন্ত শহিদুল ইসলাম মামলা দায়ের বিষয়টি নিশ্চিত করেন।

এফপি/ফ
সর্বশেষ সংবাদ  
সর্বাধিক পঠিত  
YOU MAY ALSO LIKE  
Editor & Publisher: S. M. Mesbah Uddin
Editorial, News and Commercial Offices: Akram Tower, 15/5, Bijoynagar (9th Floor), Ramna, Dhaka-1000
Call: 01713-180024, 01675-383357 & 01840-000044
E-mail: [email protected], [email protected], [email protected]
...
🔝