Dhaka, Monday | 13 July 2026
         
English Edition
   
Epaper | Monday | 13 July 2026 | English
বিশেষ অভিযানে আড়াই মাসে গ্রেফতার প্রায় ৩৩ হাজার
বৃষ্টি নিয়ে দুঃসংবাদ জানাল আবহাওয়া অধিদপ্তর
সারাদেশে আগামী ৫ বছরে ২৫ কোটি বৃক্ষরোপন করা হবে
যুক্তরাষ্ট্র-ইরান পাল্টাপাল্টি হামলায় আবারও বাড়ল তেলের দাম
শিরোনাম:

সীমান্তে ১৪ বিজিবি'র অভিযানে ৭৫ বোতল ইস্কাফ সিরাপ উদ্ধার

প্রকাশ: সোমবার, ১৩ জুলাই, ২০২৬, ৫:২৮ পিএম আপডেট: ১৩.০৭.২০২৬ ৫:৪৬ পিএম  (ভিজিটর : ১৫)

পত্নীতলা ব্যাটালিয়ন (১৪ বিজিবি)র অভিযানে  বিপুল পরিমাণ ভারতীয় নেশাজাতীয় ইস্কাফ সিরাপ উদ্ধার  করা হয়েছে।

সোমবার (১৩ জুলাই) আগ্রাদ্বিগুন বিওপির টহল কমান্ডার নায়েব সুবেঃ মোঃ সোয়েব আলী মুন্সী এর নেতৃত্বে একটি বিশেষ টহল দল সীমান্ত পিলার ২৫৬/৬-এস হতে আনুমানিক ৩০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে মহেশপুর মাঠ নামক স্থানে অভিযান পরিচালনা করলে চোরাকারবারী বিজিবি'র উপস্থিতি টের পেয়ে মালামাল ফেলে পালিয়ে যায়। 

পরবর্তীতে উক্ত স্থান হতে মালিকবিহীন অবস্থায় ৭৫ বোতল ভারতীয় নেশাজাতীয় ইস্কাফ সিরাপ উদ্ধার করতে সক্ষম হয়। আটককৃত মাদকদ্রব্য ধামইরহাট থানা পুলিশের নিকট হস্তান্তর করা হয়।

পত্নীতলা ব্যাটালিয়ন (১৪ বিজিবি),র অধিনায়ক বলেন নওগাঁ ও জয়পুরহাট সীমান্তবর্তী দায়িত্বপূর্ণ এলাকায় অবৈধ সীমান্ত পারাপার প্রতিরোধ, দেশের আইন-শৃঙ্খলা রক্ষা এবং আন্তঃসীমান্তীয় সকল প্রকার অপরাধ কার্যক্রম দমনে সর্বাত্মক অভিযান অব্যাহত থাকবে।

এফপি/ফ
সর্বশেষ সংবাদ  
সর্বাধিক পঠিত  
YOU MAY ALSO LIKE  
Editor & Publisher: S. M. Mesbah Uddin
Editorial, News and Commercial Offices: Akram Tower, 15/5, Bijoynagar (9th Floor), Ramna, Dhaka-1000
Call: 01713-180024, 01675-383357 & 01840-000044
E-mail: news@thefinancialpostbd.com, ad@thefinancialpostbd.com, hr@thefinancialpostbd.com
...
🔝