Dhaka, Monday | 13 July 2026
         
English Edition
   
Epaper | Monday | 13 July 2026 | English
বিশেষ অভিযানে আড়াই মাসে গ্রেফতার প্রায় ৩৩ হাজার
বৃষ্টি নিয়ে দুঃসংবাদ জানাল আবহাওয়া অধিদপ্তর
সারাদেশে আগামী ৫ বছরে ২৫ কোটি বৃক্ষরোপন করা হবে
যুক্তরাষ্ট্র-ইরান পাল্টাপাল্টি হামলায় আবারও বাড়ল তেলের দাম
শিরোনাম:

ঘুমন্ত অবস্থায় সাপের কামড়ে স্কুলছাত্রীর মৃত্যু

প্রকাশ: সোমবার, ১৩ জুলাই, ২০২৬, ৬:০৮ পিএম আপডেট: ১৩.০৭.২০২৬ ৬:২৬ পিএম  (ভিজিটর : ৩৫)

যশোরের অভয়নগর উপজেলায় ঘুমন্ত অবস্থায় বিষধর সাপের কামড়ে জেরিন খাতুন (৮) নামে তৃতীয় শ্রেণির এক স্কুলছাত্রীর মৃত্যু হয়েছে।

সোমবার (১৩ জুলাই) ভোরে উপজেলার বাঘুটিয়া ইউনিয়নের সিংগাড়ী গ্রামের সরদারপাড়া এলাকায় এ ঘটনা ঘটে।

নিহত জেরিন খাতুন ওই গ্রামের জসিম উদ্দিন সরদার ও নাজমিন নাহার দম্পতির একমাত্র সন্তান। সে স্থানীয় চাকই মরিচা প্রি-ক্যাডেট স্কুলের তৃতীয় শ্রেণির শিক্ষার্থী ছিল।

জেরিনের বাবা জসিম উদ্দিন সরদার জানান, রোববার রাতে খাবার খেয়ে প্রতিদিনের মতো ঘুমিয়ে পড়ে জেরিন। সোমবার ভোরে ঘুমন্ত অবস্থায় একটি বিষধর সাপ তাকে কামড় দেয়। পরে পরিবারের সদস্যরা দ্রুত তাকে সিংগাড়ী মা ও শিশু স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

তিনি বলেন, কয়েক দিনের টানা বৃষ্টিতে বাড়ির আশপাশসহ পুরো এলাকায় জলাবদ্ধতা সৃষ্টি হয়েছে। এতে এলাকায় বিষধর সাপের উপদ্রব বেড়েছে।

স্থানীয়রা জানান, একমাত্র সন্তানকে হারিয়ে পরিবারটিতে শোকের ছায়া নেমে এসেছে।

অভয়নগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নুরুজ্জামান বলেন, সাপের কামড়ে স্কুলছাত্রীর মৃত্যুর ঘটনায় থানায় একটি অপমৃত্যুর (ইউডি) মামলা হয়েছে।

এফপি/র

সর্বশেষ সংবাদ  
সর্বাধিক পঠিত  
YOU MAY ALSO LIKE  
Editor & Publisher: S. M. Mesbah Uddin
Editorial, News and Commercial Offices: Akram Tower, 15/5, Bijoynagar (9th Floor), Ramna, Dhaka-1000
Call: 01713-180024, 01675-383357 & 01840-000044
E-mail: news@thefinancialpostbd.com, ad@thefinancialpostbd.com, hr@thefinancialpostbd.com
...
🔝