Dhaka, Monday | 14 September 2026
         
English Edition
   
Epaper | Monday | 14 September 2026 | English
শিরোনাম:

ঠাকুরগাঁওয়ে ট্রেনে কাটা পড়ে বৃদ্ধা নারীর মৃত্যু

প্রকাশ: শনিবার, ৪ জুলাই, ২০২৬, ৭:৪৭ পিএম  (ভিজিটর : ৬৫)

ঠাকুরগাঁওয়ের রুহিয়া উপজেলায় রেললাইন পার হতে গিয়ে ‘পঞ্চগড় এক্সপ্রেস’ ট্রেনের ধাক্কায় হবিজান বেগম (৭০) নামে এক বৃদ্ধার মৃত্যু হয়েছে।

শনিবার দুপুরে উপজেলার রুহিয়া রেলস্টেশন এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত হবিজান বেগম উপজেলার ঘনিমহেশপুর প্রধানপাড়া গ্রামের মৃত সিরাজ উদ্দীনের স্ত্রী।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, শনিবার দুপুরে পঞ্চগড় থেকে ঢাকার উদ্দেশ্যে ছেড়ে আসা পঞ্চগড় এক্সপ্রেস ট্রেনটি রুহিয়া রেলস্টেশন অতিক্রম করার সময় হবিজান বেগম রেললাইন পার হওয়ার চেষ্টা করেন। এ সময় ট্রেনের ধাক্কায় তিনি গুরুতর আহত হন। দুর্ঘটনায় তার একটি পা বিচ্ছিন্ন হয়ে যায়। পরে স্থানীয় লোকজন ও পরিবারের সদস্যরা দ্রুত তাকে উদ্ধার করে ঠাকুরগাঁও ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

রুহিয়া থানার ওসি বদিউজ্জামান ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, ট্রেনের ধাক্কায় ওই বৃদ্ধার মৃত্যু হয়েছে। প্রয়োজনীয় সুরতহাল ও আইনগত প্রক্রিয়া শেষে রেলওয়ে পুলিশ মরদেহ পরিবারের সদস্যদের কাছে হস্তান্তর করা হবে।

এফপি/র
সর্বশেষ সংবাদ  
সর্বাধিক পঠিত  
YOU MAY ALSO LIKE  
Editor & Publisher: S. M. Mesbah Uddin
Editorial, News and Commercial Offices: Akram Tower, 15/5, Bijoynagar (9th Floor), Ramna, Dhaka-1000
Call: 01713-180024, 01675-383357 & 01840-000044
E-mail: [email protected], [email protected], [email protected]
...
🔝