Dhaka, Tuesday | 30 June 2026
         
English Edition
   
Epaper | Tuesday | 30 June 2026 | English
জাতীয় ক্রিকেট নিয়ে পরিকল্পনা জানালেন ক্রীড়া প্রতিমন্ত্রী
আগামীকাল ‘ব্যাংক হলিডে’, বন্ধ থাকবে লেনদেন
এইচএসসি ও সমমান পরীক্ষা শুরু বৃহস্পতিবার
আগামী ১ জুলাই ঢাকা বিশ্ববিদ্যালয় দিবস
শিরোনাম:

ঢাকা–মাওয়া এক্সপ্রেসওয়েতে চলন্ত বাসে আগুন

প্রকাশ: মঙ্গলবার, ৩০ জুন, ২০২৬, ৩:৩১ পিএম  (ভিজিটর : ২৮)

মুন্সীগঞ্জের সিরাজদিখান উপজেলার ঢাকা–মাওয়া এক্সপ্রেসওয়ের কুচিয়ামোড়া সেতুর ওপর চলন্ত একটি যাত্রীবাহী বাসে আগুন লাগার ঘটনা ঘটেছে। ফায়ার সার্ভিসের দ্রুত ও কার্যকর অভিযানে আগুন নিয়ন্ত্রণে আসে। এতে বড় ধরনের দুর্ঘটনা এড়ানো সম্ভব হয়। এ ঘটনায় কেউ হতাহত হয়নি।

মুন্সীগঞ্জ ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের উপসহকারী পরিচালক মুহাম্মদ সফিকুল ইসলাম জানান, সোমবার (২৯ জুন) রাত ১১টা ৮ মিনিটে খবর আসে যে গুলিস্তান থেকে মাওয়ার উদ্দেশ্যে যাওয়া ‘এভারগ্রিন পরিবহন’-এর একটি বাসে কুচিয়ামোড়া সেতুর ওপর আগুন লেগেছে।

খবর পেয়ে সিরাজদিখান ফায়ার স্টেশনের দুটি ইউনিট দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে এবং সম্পূর্ণ নির্বাপণ করে।

তিনি আরও জানান, আগুন লাগার পরপরই চালক বাসটি নিরাপদ স্থানে থামান। এতে সব যাত্রী দ্রুত নেমে যেতে সক্ষম হন। ফলে কোনো প্রাণহানি বা আহত হওয়ার ঘটনা ঘটেনি।

প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, বাসটির বৈদ্যুতিক লাইনের ত্রুটির কারণে আগুন লাগতে পারে। তবে বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে।

আগুন নির্বাপণের পর এক্সপ্রেসওয়েতে যান চলাচল স্বাভাবিক রয়েছে।

এফপি/র
সর্বশেষ সংবাদ  
সর্বাধিক পঠিত  
YOU MAY ALSO LIKE  
Editor & Publisher: S. M. Mesbah Uddin
Editorial, News and Commercial Offices: Akram Tower, 15/5, Bijoynagar (9th Floor), Ramna, Dhaka-1000
Call: 01713-180024, 01675-383357 & 01840-000044
E-mail: [email protected], [email protected], [email protected]
...
🔝