আন্তর্জাতিক সংস্থা মেডিস্টান হেলথ কেয়ারের পরিচালক ডা. মাসকুর উসমানী'র নেতৃত্বে একটি প্রতিনিধি দল গতকাল শনিবার সন্ধ্যায় নগর ভবনে কেসিসি প্রশাসক নজরুল ইসলাম মঞ্জুসহ উর্ধ্বতন কর্মকর্তাদের সাথে মতবিনিময় করেন। দুরারোগ্য ব্যাধিতে (হার্ট, নিউরো ও অর্থোপেডিক) আক্রান্ত ০-১৮ বছর বয়সী শিশুদের বিনামূল্যে চিকিৎসা সেবা প্রদানের লক্ষ্যে এ মতবিনিময় সভার অয়োজন করা হয়।
কেসিসি প্রশাসক বাংলাদেশে তাদের কর্মপরিকল্পনার বিস্তারিত বিবরণ পেশ করার অনুরোধ জানান। স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের অনুমোদন সাপেক্ষে এ বিষয়ে পরবর্তী কার্যক্রম গ্রহণ করা হবে বলে প্রশাসক অবহিত করেন প্রতিনিধি দলকে।
কেসিসি'র সচিব মো. রেজা রশীদ, প্রধান প্রকৌশলী মশিউজ্জামান খান, প্রধান বর্জ্য ব্যবস্থাপনা কর্মকর্তা প্রকৌশলী মো. আনিসুর রহমান, চীফ প্লানিং অফিসার আবির উল জব্বার, সংস্থার বাংলাদেশস্থ প্রতিনিধি ডা. মোঃ বরকত উল্লাহ, গ্লোবাল-খুলনার প্রেসিডেন্ট শাহ মামুনুর রহমান তুহিন প্রমুখ এ সময় উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, বাংলাদেশসহ বিশ্বের ২০টি দেশে সেবামূলক এ কার্যক্রম পরিচালনা করছে বলে সংস্থাটির পক্ষ থেকে জানানো হয়।
এফপি/অ