Dhaka, Tuesday | 16 June 2026
         
English Edition
   
Epaper | Tuesday | 16 June 2026 | English
প্রধানমন্ত্রীর সভাপতিত্বে একনেক সভা চলছে
ঢাকাসহ ১৫ জেলায় ঝড়বৃষ্টির পূর্বাভাস
বেনজীরকে বাংলাদেশে ফেরত নেওয়ার আহ্বান আমিরাতের
দেশে স্বর্ণের দামে ফের বড় লাফ
শিরোনাম:

ফেনীকে সন্ত্রাসমুক্ত করতে সহযোগিতা চাইলেন পুলিশ সুপার

প্রকাশ: মঙ্গলবার, ১৬ জুন, ২০২৬, ৪:২২ পিএম  (ভিজিটর : ১১)

সন্ত্রাস, চাঁদাবাজ ও কিশোর গ্যাং মুক্ত করতে আপনাদের সহযোগিতা চাই, ফেনী জেলার নতুন পুলিশ সুপার প্রত্যুষ কুমার মজুমদার বলেছেন, পুলিশ ক্লিয়ারেন্স বা সেবার নামে ঘুষ গ্রহণ বরদাস্ত করা হবে না। পুলিশ ক্লিয়ারেন্সের জন্য ঘুষ নিলে সংশ্লিষ্ট পুলিশ এ জেলায় চাকরি করতে পারবে না। 

মঙ্গলবার (১৬ জুন) সকালে জেলা পুলিশ সুপারের কার্যালয়ে সাংবাদিকদের সাথে মতবিনিময়কালে তিনি এসব কথা বলেন। 

তিনি আরো বলেন, আমি এর আগেও একটি জেলার এসপি হিসেবে দায়িত্বে ছিলাম। কোনো দোষী যাতে মামলা থেকে বাদ না যায় আর কোনো নিরপরাধ যাতে হয়রানির শিকার না হয়, সেজন্য আমি ওই জেলায় দায়িত্ব পালনকালে খুবই শক্ত অবস্থানে ছিলাম। আমি গ্যারান্টি দিয়ে আপনাদের বলতে পারি, ফেনীতে মামলার ক্ষেত্রে কোন নিরপরাধ ব্যক্তিকে অহেতুক ফাঁসানো হবে না। প্রকৃত দোষী যতবড় ক্ষমতাশালী হোক না কেন সে মামলা থেকে বাদ যাবে না। মাদক একেবারেই নির্মূল করা সম্ভব না। তবে ফেনী জেলায় মাদকের ভয়াবহতা কমানোর জন্য আমি কার্যকর ব্যবস্থা গ্রহণের চেষ্টা করবো। 

সবশেষে জেলা পুলিশ সুপার প্রত্যুষ কুমার জেলার সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখাসহ মাদক নির্মূল ও কিশোর গ্যাং দমনে সাংবাদিকদের সহযোগিতা চেয়েছেন।
 
সাংবাদিকরাও পুলিশ সুপারকে সার্বিক সহযোগিতার আশ্বাস দেন। মতবিনিময় সভায় অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) সাইদুর রহমান, অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস) মুহাম্মদ সাইফুল ইসলামসহ জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। 

এর আগে, গতকাল সোমবার (১৫ জুন) বিদায়ী পুলিশ সুপার মো. শফিকুল ইসলামের কাছ থেকে আনুষ্ঠানিকভাবে কার্যভার বুঝে নেন নবাগত পুলিশ সুপার প্রত্যুষ কুমার মজুমদার। এর আগে তিনি সিআইডিতে (অপরাধ তদন্ত বিভাগ) বিশেষ পুলিশ সুপার হিসেবে দায়িত্ব পালন করেন। বিসিএস ২৫তম ব্যাচের এই কর্মকর্তা সাতক্ষীরা জেলার বাসিন্দা।

এফপি/অ
সর্বশেষ সংবাদ  
সর্বাধিক পঠিত  
YOU MAY ALSO LIKE  
Editor & Publisher: S. M. Mesbah Uddin
Editorial, News and Commercial Offices: Akram Tower, 15/5, Bijoynagar (9th Floor), Ramna, Dhaka-1000
Call: 01713-180024, 01675-383357 & 01840-000044
E-mail: [email protected], [email protected], [email protected]
...
🔝