মৌলভীবাজারের শ্রীমঙ্গলে নাগরিক সমন্বয় প্রকল্পের আওতায় সিএসও নেতৃত্বাধীন জোট ও স্থানীয় সরকার কর্মকর্তাদের মধ্যে নিয়মিত সংলাপ সভা অনুষ্ঠিত হয়েছে।
বুধবার শ্রীমঙ্গলে আয়োজিত এ সংলাপ সভায় বিভিন্ন সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানের প্রতিনিধি, শিক্ষক, পেশাজীবী ও সাংবাদিকরা অংশগ্রহণ করেন।
সভায় অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা শাহেদা আক্তার।
এছাড়াও উপস্থিত ছিলেন প্রগতি সমাজ উন্নয়ন সংস্থার উপজেলা সমন্বয়কারী মো. জয়নাল আবেদীন, ডিনেটের প্রজেক্ট অফিসার সিরাজুস সালেকিন রাজিব, ফাইন্যান্স ম্যানেজার বিধান সরকার, ফাইন্যান্স অফিসার ফারিহা সুলতানা রাখি, সৃষ্টি সমাজ কল্যাণ সংস্থার নির্বাহী পরিচালক পরিতোষ দেব, প্রশাসনিক কর্মকর্তা রেজাউল করিম এবং মাধ্যমিক শিক্ষা অফিসের একাডেমিক সুপারভাইজার সঞ্জিত দাস।
সংলাপ সভায় স্থানীয় বিভিন্ন সমস্যা, নাগরিক অংশগ্রহণ বৃদ্ধি, সুশাসন প্রতিষ্ঠা এবং স্থানীয় সরকার প্রতিষ্ঠানের সঙ্গে নাগরিক সমাজের সমন্বয় জোরদারের বিষয়ে আলোচনা করা হয়। সভায় সরকারি-বেসরকারি কর্মকর্তা, এনজিও প্রতিনিধি, শিক্ষক, পেশাজীবী ও সাংবাদিকসহ প্রায় ৫০ জন প্রতিনিধি অংশগ্রহণ করেন।
এফপি/অ