Dhaka, Sunday | 26 July 2026
         
English Edition
   
Epaper | Sunday | 26 July 2026 | English
শিরোনাম:

ব্রাহ্মণবাড়িয়ায় বন্ধুর ছুরিকাঘাতে বন্ধু নিহত

প্রকাশ: শনিবার, ৬ জুন, ২০২৬, ৯:৫৩ এএম  (ভিজিটর : ৮১)

ব্রাহ্মণবাড়িয়ার কসবায় পূর্ব বিরোধের জেরে বন্ধুকে ছুরিকাঘাতে হত্যার অভিযোগ উঠেছে তারই বন্ধুর বিরুদ্ধে।

শুক্রবার (৫ জুন) রাত প্রায় ৯টায় উপজেলার কাঠেরপুল বাসস্ট্যান্ড এলাকায় এ ঘটনা ঘটে।

নিহত আনোয়ার হোসেন (২২) উপজেলার কুটি ইউনিয়নের রানিয়ারা গ্রামের গিয়াস উদ্দিন চৌধুরীর ছেলে। অভিযুক্ত সাব্বির হোসেন একই গ্রামের আলমগীর হোসেনের ছেলে। 

স্থানীয়দের জানান, আনোয়ার হোসেন ও সাব্বির হোসেন দীর্ঘদিনের পরিচিত এবং ঘনিষ্ঠ বন্ধু ছিলেন।

নিহতের পরিবার ও স্থানীয় সূত্রে জানা যায়, বৃহস্পতিবার এশার নামাজের সময় একটি সেলুনে এক যুবককে মারধরের ঘটনাকে কেন্দ্র করে আনোয়ার হোসেন প্রতিবাদ করেন। এ সময় সাব্বিরের সঙ্গে তার কথা কাটাকাটি হয়। ওই ঘটনার জের ধরে শুক্রবার রাতে কাঠেরপুল এলাকায় আনোয়ারকে একটি অটোরিকশা থেকে নামিয়ে তাকে ছুরিকাঘাত করা হয়েছে।

নিহতের বাবা গিয়াস উদ্দিন চৌধুরী বলেন, “আমার ছেলেকে পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে। সে সৌদি আরব প্রবাসী ছিল। দেশে এসে একটি খামার গড়ে তোলার পরিকল্পনা করছিল। আমি এই হত্যাকাণ্ডের সুষ্ঠু বিচার চাই।”

ঘটনার পর স্থানীয়রা গুরুতর আহত অবস্থায় আনোয়ার হোসেনকে উদ্ধার করে কসবা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক ডা. মিশকাতুজ্জামান তাকে মৃত ঘোষণা করেন। তিনি জানান, হাসপাতালে আনার আগেই আনোয়ার হোসেনের মৃত্যু হয়েছে।

কসবা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাজনীন সুলতানা বলেন, “পূর্ব শত্রুতার জেরে বন্ধুর হাতে বন্ধু নিহত হয়েছেন বলে প্রাথমিকভাবে জানা গেছে। ঘটনাটি তদন্ত করে দেখা হচ্ছে। জড়িতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।”

এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। পুলিশ হত্যাকাণ্ডের সঙ্গে জড়িতদের গ্রেপ্তারে অভিযান চালাচ্ছে।

এফপি/অ
সর্বশেষ সংবাদ  
সর্বাধিক পঠিত  
YOU MAY ALSO LIKE  
Editor & Publisher: S. M. Mesbah Uddin
Editorial, News and Commercial Offices: Akram Tower, 15/5, Bijoynagar (9th Floor), Ramna, Dhaka-1000
Call: 01713-180024, 01675-383357 & 01840-000044
E-mail: [email protected], [email protected], [email protected]
...
🔝