Dhaka, Tuesday | 2 June 2026
         
English Edition
   
Epaper | Tuesday | 2 June 2026 | English
বিশ্বকাপ মিশন শুরু—অনুশীলনে রোনালদোর বার্তা
বিশ্ববাজারে আবারও কমল স্বর্ণের দাম
তাপপ্রবাহে পুড়ছে ৪০ জেলা, বিপর্যস্ত জনজীবন
রামিসা হত্যা মামলা: আজ শুরু হচ্ছে সাক্ষ্যগ্রহণ
শিরোনাম:

মিথ্যা মামলা ও হয়রানির প্রতিবাদে পিরোজপুরে সংবাদ সম্মেলন

প্রকাশ: মঙ্গলবার, ২ জুন, ২০২৬, ৪:০২ পিএম  (ভিজিটর : ৮)

‎পিরোজপুরের মঠবাড়িয়া উপজেলার মধ্য তুষখালী এলাকার বাসিন্দা মো. নবী হোসেন তার ও পরিবারের সদস্যদের বিরুদ্ধে মিথ্যা মামলা ও হয়রানির অভিযোগ তুলে সংবাদ সম্মেলন করেছেন ভুক্তভোগী পরিবার।
‎মঙ্গলবার (২ জুন) পিরোজপুর প্রেসক্লাবে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে তিনি দাবি করেন, একই এলাকার কয়েকজন ব্যক্তি দীর্ঘদিন ধরে সংঘবদ্ধভাবে বিভিন্ন ব্যক্তির বিরুদ্ধে ধর্ষণ, ধর্ষণচেষ্টা ও অন্যান্য অভিযোগে মামলা করে হয়রানি করে আসছেন। তিনি অভিযোগ করেন, এসব ব্যক্তির সঙ্গে কারও বিরোধ সৃষ্টি হলে তারা সংঘবদ্ধভাবে মামলা ও বিভিন্নভাবে চাপ প্রয়োগের মাধ্যমে টাকা হাতিয়ে নেয়ার চেষ্টা করেন।
‎নবী হোসেন বলেন, সম্প্রতি এলাকায় মাছ চুরির একটি ঘটনা সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচারিত হলে তিনি সেই ভিডিও শেয়ার করেন। এছাড়া স্থানীয় একটি শিক্ষাপ্রতিষ্ঠয়ে চুরির ঘটনায় পুলিশ অভিযুক্তকে গ্রেপ্তার করার পর তাকে সন্দেহভাজন হিসেবে দায়ী করা হচ্ছে বলে তিনি দাবি করেন। এর জেরে তাকে ও তার পরিবারের সদস্যদের বিরুদ্ধে নতুন করে মিথ্যা মামলা বা হয়রানিমূলক কর্মকাণ্ড চালানো হতে পারে বলে আশঙ্কা প্রকাশ করেন তিনি।
‎সংবাদ সম্মেলনে তিনি আরও বলেন, সংশ্লিষ্ট ব্যক্তিদের বিরুদ্ধে এলাকাবাসী গণস্বাক্ষর সংগ্রহ করে লিখিত অভিযোগও দিয়েছেন। বিষয়টি নিরপেক্ষ তদন্তের মাধ্যমে প্রকৃত ঘটনা উদঘাটন এবং হয়রানি বন্ধে প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেন তিনি।
 
এফপি/অ
সর্বশেষ সংবাদ  
সর্বাধিক পঠিত  
YOU MAY ALSO LIKE  
Editor & Publisher: S. M. Mesbah Uddin
Editorial, News and Commercial Offices: Akram Tower, 15/5, Bijoynagar (9th Floor), Ramna, Dhaka-1000
Call: 01713-180024, 01675-383357 & 01840-000044
E-mail: [email protected], [email protected], [email protected]
...
🔝