Dhaka, Monday | 1 June 2026
         
English Edition
   
Epaper | Monday | 1 June 2026 | English
পদত্যাগ করলেন মন্ত্রী দীপেন দেওয়ান
তিন মাস সুন্দরবনে প্রবেশে নিষেধাজ্ঞা, খোলা করমজল পর্যটনকেন্দ্র
ঈদের ছুটি শেষে আজ খুলছে অফিস-আদালত
দেশে ফিরেছেন ৬১৭৫ হাজি
শিরোনাম:

বৈদেশিক মুদ্রার রিজার্ভ দাঁড়াল ৩৪ দশমিক ৭৬ বিলিয়ন ডলার

প্রকাশ: সোমবার, ১ জুন, ২০২৬, ৯:৪০ পিএম  (ভিজিটর : ৭)

বাংলাদেশ ব্যাংকের নিজস্ব হিসাবে দেশে বৈদেশিক মুদ্রার রিজার্ভের পরিমাণ বেড়ে ৩৪ দশমিক ৭৬ বিলিয়ন ডলারে দাঁড়িয়েছে। আর আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ) হিসাব পদ্ধতি বিপিএম-৬ অনুসারে রিজার্ভের পরিমাণ ৩০ দশমিক ১০ বিলিয়ন ডলার।

আজ সোমবার (১ মে) রাতে বাংলাদেশ ব্যাংকের মুখপাত্র আরিফ হোসেন খান এ তথ্য জানিয়েছেন।

আরিফ হোসেন খান জানান, সোমবার বাংলাদেশ ব্যাংকের নিজস্ব হিসাবে দেশে বৈদেশিক মুদ্রার রিজার্ভের পরিমাণ দাঁড়িয়েছে তিন হাজার ৪৭৬ কোটি ৬৯ লাখ ৯০ হাজার ডলার। আর আইএমএফ হিসাব পদ্ধতি বিপিএম-৬ অনুসারে রিজার্ভের পরিমাণ দাঁড়িয়েছে তিন হাজার ১০ কোটি ৭৬ লাখ ১০ হাজার ডলার। যেখানে গত ২০ মে বাংলাদেশ ব্যাংকের নিজস্ব হিসাবে দেশে বৈদেশিক মুদ্রার রিজার্ভের পরিমাণ ছিল তিন হাজার ৪৩৭ কোটি ৬৫ লাখ ৩০ হাজার ডলার। আর আইএমএফ হিসাব পদ্ধতি বিপিএম-৬ অনুসারে রিজার্ভের পরিমাণ ছিল দুই হাজার ৯৭১ কোটি ৯৪ লাখ ৪০ হাজার ডলার।

গত ১২ মে বাংলাদেশ ব্যাংকের নিজস্ব হিসাবে দেশে বৈদেশিক মুদ্রার রিজার্ভের পরিমাণ ছিল তিন হাজার ৪৩৩ কোটি ৬৭ লাখ ১০ হাজার ডলার। আর আইএমএফ হিসাব পদ্ধতি বিপিএম-৬ অনুসারে রিজার্ভের পরিমাণ ছিল দুই হাজার ৯৬৫ কোটি ১৮ লাখ ৬০ হাজার ডলার। গত ১১ এপ্রিল বাংলাদেশ ব্যাংকের নিজস্ব হিসাবে দেশে বৈদেশিক মুদ্রার রিজার্ভের পরিমাণ ছিল তিন হাজার ৪২২ কোটি ৬৩ লাখ ৩০ হাজার ডলার। আর আইএমএফ হিসাব পদ্ধতি বিপিএম-৬ অনুসারে রিজার্ভের পরিমাণ ছিল দুই হাজার ৯৫৬ কোটি ৫৬ লাখ ৬০ হাজার ডলার। গত ১০ এপ্রিল এশিয়ান ক্লিয়ারিং ইউনিয়নের (আকু) দুই মাসের (মার্চ ও এপ্রিল) আমদানি বিল পরিশোধ করা হয় ১৫১ কোটি ৪৯ লাখ ৪০ হাজার ডলার। আকুর বিল পরিশোধের পর বাংলাদেশ ব্যাংকের নিজস্ব হিসাবে দেশে বৈদেশিক মুদ্রার রিজার্ভের পরিমাণ দাঁড়ায় তিন হাজার ৪১৪ কোটি ২০ হাজার ডলার। আর আইএমএফ হিসাব পদ্ধতি বিপিএম-৬ অনুসারে রিজার্ভের পরিমাণ দাঁড়ায় দুই হাজার ৯৪৭ কোটি ৯২ লাখ ৭০ হাজার ডলার।

এর আগে গত ৭ মে বাংলাদেশ ব্যাংকের নিজস্ব হিসাবে দেশে বৈদেশিক মুদ্রার রিজার্ভের পরিমাণ ছিল তিন হাজার ৫৬১ কোটি ৬৬ লাখ ৯০ হাজার ডলার। আর আইএমএফ হিসাব পদ্ধতি বিপিএম-৬ অনুসারে রিজার্ভের পরিমাণ ছিল তিন হাজার ৯৬ কোটি ৪০ হাজার ডলার।

এফপি/এমআই
সর্বশেষ সংবাদ  
সর্বাধিক পঠিত  
YOU MAY ALSO LIKE  
Editor & Publisher: S. M. Mesbah Uddin
Editorial, News and Commercial Offices: Akram Tower, 15/5, Bijoynagar (9th Floor), Ramna, Dhaka-1000
Call: 01713-180024, 01675-383357 & 01840-000044
E-mail: [email protected], [email protected], [email protected]
...
🔝