Dhaka, Saturday | 18 July 2026
         
English Edition
   
Epaper | Saturday | 18 July 2026 | English
বর্ণাঢ্য রথযাত্রায় ভক্তদের ঢল
আগস্টের দ্বিতীয় সপ্তাহের মধ্যে নতুন পে স্কেলের গেজেট
মেসির সঙ্গে বেলিংহামের লেগেছিল কী নিয়ে
৪৫ বছর পর জিয়াউর রহমান হত্যা মামলার দণ্ডপ্রাপ্ত আসামি গ্রেপ্তার
শিরোনাম:

শহীদ জিয়ার স্বাধীনতা ঘোষণার মাধ্যমেই আমরা বাংলাদেশ নামক রাষ্ট্র পেয়েছি: দুলু

প্রকাশ: সোমবার, ১ জুন, ২০২৬, ৮:০২ পিএম আপডেট: ০১.০৬.২০২৬ ৮:০৮ পিএম  (ভিজিটর : ৭২)

জাতীয় সংসদের হুইপ ও নাটোর-২ (সদর) আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট এম রুহুল কুদ্দুস তালুকদার দুলু বলেছেন, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের স্বাধীনতার ঘোষণার মাধ্যমেই বাংলাদেশ নামক রাষ্ট্রের জন্ম হয়েছে।

সোমবার বিকেলে নাটোরের বনপাড়ায় শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাতবার্ষিকী উপলক্ষে আয়োজিত আলোচনা সভা ও দোয়া মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

দুলু বলেন, “চট্টগ্রামের কালুরঘাট বেতার কেন্দ্র থেকে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান স্বাধীনতার ঘোষণা দিয়েছিলেন বলেই মুক্তিকামী মানুষ যুদ্ধে ঝাঁপিয়ে পড়েছিল। ৯ মাসের রক্তক্ষয়ী মুক্তিযুদ্ধের মধ্য দিয়ে বিশ্বের মানচিত্রে স্বাধীন-সার্বভৌম বাংলাদেশ প্রতিষ্ঠিত হয়েছে।”

তিনি আরও বলেন, “সেদিনের সেই আহ্বানে সাড়া দিয়ে দেশের তরুণ-যুবকরা মুক্তিযুদ্ধে অংশ নিয়েছিলেন। তাদের আত্মত্যাগের বিনিময়ে আমরা স্বাধীন বাংলাদেশ পেয়েছি।”

অনুষ্ঠানে প্রধান বক্তা হিসেবে বক্তব্য দেন জেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক ও স্থানীয় সংসদ সদস্য আব্দুল আজিজ। এ ছাড়া বক্তব্য দেন জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক সাইফুল ইসলাম আফতাব, নাটোর পৌরসভার সাবেক মেয়র কাজী শাহ আলম, জেলা বিএনপির সদস্য অধ্যক্ষ আশরাফ আলী ও নাসিম উদ্দিন নাসিম, বড়াইগ্রাম থানা বিএনপির নেতা মহুয়া নূর কচি, অ্যাডভোকেট আব্দুল কাদের এবং শামসুল ইসলাম রনি।

বক্তব্যে দুলু বলেন, “শহীদ জিয়াউর রহমানকে হত্যা করে তাঁর আদর্শকে মুছে ফেলা যায়নি। জীবিত জিয়ার চেয়েও শহীদ জিয়া আজ অধিক শক্তিশালী। যারা ৪৫ বছর আগে তাঁকে নির্মমভাবে হত্যা করেছিল, তারা ভেবেছিল বিএনপিকে নিশ্চিহ্ন করা যাবে। কিন্তু বিএনপি আজ দেশের অন্যতম বৃহৎ রাজনৈতিক সংগঠনে পরিণত হয়েছে।”

তিনি দাবি করেন, দেশের জনগণ দলমত নির্বিশেষে বিএনপির প্রতি সমর্থন জানিয়েছে এবং দলটি দেশের উন্নয়ন ও গণতন্ত্র প্রতিষ্ঠায় কাজ করে যাচ্ছে।

অনুষ্ঠান শেষে অ্যাডভোকেট এম রুহুল কুদ্দুস তালুকদার দুলু অসহায় ও দুস্থ মানুষের মাঝে খাবার বিতরণ করেন।

এফপি/এমআই
সর্বশেষ সংবাদ  
সর্বাধিক পঠিত  
YOU MAY ALSO LIKE  
Editor & Publisher: S. M. Mesbah Uddin
Editorial, News and Commercial Offices: Akram Tower, 15/5, Bijoynagar (9th Floor), Ramna, Dhaka-1000
Call: 01713-180024, 01675-383357 & 01840-000044
E-mail: news@thefinancialpostbd.com, ad@thefinancialpostbd.com, hr@thefinancialpostbd.com
...
🔝