Dhaka, Tuesday | 14 July 2026
         
English Edition
   
Epaper | Tuesday | 14 July 2026 | English
বিশেষ অভিযানে আড়াই মাসে গ্রেফতার প্রায় ৩৩ হাজার
বৃষ্টি নিয়ে দুঃসংবাদ জানাল আবহাওয়া অধিদপ্তর
সারাদেশে আগামী ৫ বছরে ২৫ কোটি বৃক্ষরোপন করা হবে
যুক্তরাষ্ট্র-ইরান পাল্টাপাল্টি হামলায় আবারও বাড়ল তেলের দাম
শিরোনাম:

শরীয়তপুরে ইসলামী ব্যাংকের সাধারণ গ্রাহকদের মানববন্ধন

প্রকাশ: রবিবার, ২৪ মে, ২০২৬, ৭:১১ পিএম  (ভিজিটর : ৩৫)

ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসির শরীয়তপুর শাখার সাধারণ গ্রাহকদের উদ্যোগে মানববন্ধন কর্মসূচি পালিত হয়েছে।

রবিবার (২৪ মে) সকাল ১১টায় শহরের দুবাই প্লাজার সামনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।

মানববন্ধনে অংশ নেওয়া গ্রাহকরা বলেন, ইসলামী ব্যাংকের প্রতি সাধারণ মানুষের আস্থা, ব্যাংকের স্থিতিশীলতা ও সুশাসন নিশ্চিত করার লক্ষ্যে তারা এ কর্মসূচির আয়োজন করেছেন। একই সঙ্গে ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) ওমর ফারুক খানকে স্বপদে পুনর্বহালের দাবি জানান তারা।

মানববন্ধনে বক্তব্য রাখেন ইসলামী ব্যাংকের সাবেক ম্যানেজার মীর আব্দুল জব্বার, ডা. জিএম আবুল বাশার, মাওলানা জহিরুল ইসলাম ও মতিউর রহমান।

বক্তারা বলেন, আস্থাভাজন এমডি ওমর ফারুক খানকে পুনর্বহাল করতে হবে। পাশাপাশি ক্ষমতালোভী এএমডি কামাল উদ্দিন জসিমকে বহিষ্কার এবং চেয়ারম্যান ড. জুবায়দুর রহমানের পদত্যাগের দাবিও জানান তারা।

এফপি/জেএস
সর্বশেষ সংবাদ  
সর্বাধিক পঠিত  
YOU MAY ALSO LIKE  
Editor & Publisher: S. M. Mesbah Uddin
Editorial, News and Commercial Offices: Akram Tower, 15/5, Bijoynagar (9th Floor), Ramna, Dhaka-1000
Call: 01713-180024, 01675-383357 & 01840-000044
E-mail: news@thefinancialpostbd.com, ad@thefinancialpostbd.com, hr@thefinancialpostbd.com
...
🔝