Dhaka, Sunday | 26 July 2026
         
English Edition
   
Epaper | Sunday | 26 July 2026 | English
শিরোনাম:

অসচ্ছল প্রতিবন্ধী ব্যক্তিদের ভাতা বৃদ্ধির দাবিতে মানববন্ধন

প্রকাশ: রবিবার, ২৪ মে, ২০২৬, ৩:৪৭ পিএম  (ভিজিটর : ৬২)

অসচ্ছল প্রতিবন্ধী ব্যক্তিদের ভাতা বৃদ্ধির দাবিতে মানববন্ধন কর্মসূচি পালন করেছেন প্রতিবন্ধী ব্যক্তিরা। 

রোববার সকালে মাগুরা প্রেসক্লাবের সামনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।

মানববন্ধনে অংশ নেওয়া বক্তারা বলেন, বর্তমান বাজার পরিস্থিতিতে সরকার প্রদত্ত ভাতা দিয়ে জীবনযাপন অত্যন্ত কষ্টসাধ্য হয়ে পড়েছে। তাই দ্রুত ভাতার পরিমাণ বৃদ্ধি করার জন্য সরকারের প্রতি দাবি জানান তারা।

অংশগ্রহণকারীরা ব্যানার ও প্ল্যাকার্ড হাতে বিভিন্ন স্লোগান দেন এবং সরকারের দৃষ্টি আকর্ষণ করেন। তারা বলেন, দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির কারণে খাদ্য, চিকিৎসা ও নিত্যপ্রয়োজনীয় খরচ বহন করা কঠিন হয়ে পড়েছে। বিশেষ করে কর্মক্ষমতা হারানো ও দরিদ্র প্রতিবন্ধী ব্যক্তিদের জন্য বর্তমান ভাতা কোনোভাবেই পর্যাপ্ত নয়।

বক্তারা আরও বলেন, সমাজের পিছিয়ে পড়া এই জনগোষ্ঠীর জীবনমান উন্নয়নে ভাতা বৃদ্ধি করার পাশাপাশি পুনর্বাসনমূলক কার্যক্রম আরও জোরদার করা প্রয়োজন।

মানববন্ধনে স্থানীয় প্রতিবন্ধী ব্যক্তি ও তাদের পরিবারের সদস্যরা অংশ নেন।

এফপি/অ
সর্বশেষ সংবাদ  
সর্বাধিক পঠিত  
YOU MAY ALSO LIKE  
Editor & Publisher: S. M. Mesbah Uddin
Editorial, News and Commercial Offices: Akram Tower, 15/5, Bijoynagar (9th Floor), Ramna, Dhaka-1000
Call: 01713-180024, 01675-383357 & 01840-000044
E-mail: [email protected], [email protected], [email protected]
...
🔝