Dhaka, Thursday | 17 September 2026
         
English Edition
   
Epaper | Thursday | 17 September 2026 | English
শিরোনাম:

শ্রীমঙ্গলে ইয়াবাসহ ৬ মাদক কারবারি গ্রেফতার, মোট আটক ৮

প্রকাশ: শুক্রবার, ২২ মে, ২০২৬, ৭:৩০ পিএম  (ভিজিটর : ৪১)

শ্রীমঙ্গল থানা পুলিশের একটি অভিযানিক দল সাব-ইন্সপেক্টর মোঃ ইমানুর হোসেনের নেতৃত্বে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে ৬ মাদক কারবারিকে আটক করেছে।

শ্রীমঙ্গল থানার অফিসার ইনচার্জ (ওসি) জহিরুল ইসলাম জানান, বৃহস্পতিবার (২১ মে) রাত ১১টা ৩৫ মিনিটে শ্রীমঙ্গল উপজেলার সিন্দুরখান ইউনিয়নের দক্ষিণটুক এলাকার মনসুর আহমেদের বাড়িতে অভিযান চালানো হয়। এসময় মনসুর আহমেদ (৪০), মোঃ ইসলাম মিয়া (৩৫), তমার দাস (৪০), ইয়াকুব আলী (৩৫), আশরাফুল হোসেন (৩২) ও মনির হোসেন (৫০) কে আটক করা হয়।

ওসি আরো জানান, আটককৃতদের হেফাজত থেকে ২২৫ পিস ইয়াবা উদ্ধার করা হয়, যার আনুমানিক মূল্য ৬৭ হাজার ৫০০ টাকা। এছাড়া মাদক বিক্রির নগদ ২৫০০ টাকাও জব্দ করা হয়েছে। আটককৃতদের বিরুদ্ধে নিয়মিত মাদক মামলা দায়ের করা হয়েছে।

এদিকে, থানার পৃথক অভিযানে একটি চুরি মামলার আসামি মোঃ ইমন হোসেন (২৫) এবং ছিনতাইকারী মামুন মিয়া (৩৫) কেও গ্রেফতার করা হয়।

সবমিলিয়ে অভিযানে মোট ৮ জন আসামিকে গ্রেফতার করে শুক্রবার বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।

এফপি/জেএস
সর্বশেষ সংবাদ  
সর্বাধিক পঠিত  
YOU MAY ALSO LIKE  
Editor & Publisher: S. M. Mesbah Uddin
Editorial, News and Commercial Offices: Akram Tower, 15/5, Bijoynagar (9th Floor), Ramna, Dhaka-1000
Call: 01713-180024, 01675-383357 & 01840-000044
E-mail: [email protected], [email protected], [email protected]
...
🔝