Dhaka, Friday | 22 May 2026
         
English Edition
   
Epaper | Friday | 22 May 2026 | English
দীর্ঘ ছুটিতে যাচ্ছে শিক্ষাপ্রতিষ্ঠান
সৌদি পৌঁছেছেন বাংলাদেশি ৭৩১৮২ হজযাত্রী
ঈদের ফিরতি যাত্রার ট্রেনের টিকিট বিক্রি শুরু আজ
বিচার চাই না, আপনারা বিচার করতে পারবেন না: রামিসার বাবা
শিরোনাম:

অনুমোদনহীন ভিক্টর ক্লাসিক পরিবহন বন্ধের দাবিতে টঙ্গীতে মানববন্ধন

প্রকাশ: শুক্রবার, ২২ মে, ২০২৬, ৭:০৯ পিএম  (ভিজিটর : ১৬)

গাজীপুর মহানগরে রুট পারমিট (অনুমতি) ছাড়া অবৈধভাবে ‘ভিক্টর ক্লাসিক’ পরিবহনের বাস চলাচলের প্রতিবাদে এবং তা দ্রুত বন্ধের দাবিতে বিক্ষোভ ও মানববন্ধন করেছেন গাজীপুর মহানগর সাধারণ বাস মালিকবৃন্দ।

শুক্রবার (২২ মে) বিকেলে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের টঙ্গী বাজার সংলগ্ন বিআরটিএ ফ্লাইওভারের ওপর এই মানববন্ধন কর্মসূচি অনুষ্ঠিত হয়। এতে গাজীপুর মহানগরের বিভিন্ন রুটের শতাধিক বাস মালিক ও শ্রমিক নেতারা অংশ নেন।

মানববন্ধনে বক্তারা ক্ষোভ প্রকাশ করে বলেন, ভিক্টর ক্লাসিক পরিবহনের বাসগুলোর রুট পারমিট মূলত ঢাকার আশুলিয়া ও বাইমাইল এলাকা পর্যন্ত অনুমোদিত। কিন্তু বিআরটিএ ও প্রশাসনের কিছু অসাধু কর্মকর্তার যোগসাজশে নিয়মনীতির তোয়াক্কা না করে এই বাসগুলো অবৈধভাবে গাজীপুর মহানগরীতে প্রবেশ করছে। কোনো অনুমোদন ছাড়া ভিক্টর ক্লাসিক গাজীপুরে চলায় স্থানীয় বৈধ পরিবহন মালিকরা চরম ব্যবসায়িক ক্ষতির সম্মুখীন হচ্ছেন। যত্রতত্র গাড়ি পার্কিং এবং অতিরিক্ত বাসের চাপে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে প্রতিনিয়ত তীব্র যানজটের সৃষ্টি হচ্ছে যা সাধারণ মানুষের ভোগান্তি বাড়াচ্ছে। অবৈধভাবে চলা এই ভিক্টর ক্লাসিক পরিবহন গাজীপুর রুটে অবিলম্বে বন্ধ করার দাবী জানান তারা। অন্যথায় কঠোর আন্দোলনে যাওয়ার হুশিয়ারী দেন পরিবহন নেতারা।

মানববন্ধনে উপস্থিত ছিলেন, কবির হোসেন বাচ্চু, কামরুজ্জামান, রায়হান, মুন্না, কাওছার, গোলাপ, আমীর কসরু, নাজির প্রমুখ।

এর আগে গাজীপুর মেট্রোপলিটন পুলিশ কমিশনার ও ট্রাফিক বিভাগের দৃষ্টি আকর্ষণ করে একটি স্মারকলিপি প্রদান করেন স্থানীয় বাস মালিকরা।

এফপি/জেএস
সর্বশেষ সংবাদ  
সর্বাধিক পঠিত  
YOU MAY ALSO LIKE  
Editor & Publisher: S. M. Mesbah Uddin
Editorial, News and Commercial Offices: Akram Tower, 15/5, Bijoynagar (9th Floor), Ramna, Dhaka-1000
Call: 01713-180024, 01675-383357 & 01840-000044
E-mail: [email protected], [email protected], [email protected]
...
🔝