Dhaka, Wednesday | 20 May 2026
         
English Edition
   
Epaper | Wednesday | 20 May 2026 | English
হাম রোগীদের নিয়ে স্বাস্থ্য অধিদপ্তরের বিশেষ নির্দেশনা
বাবরকে ফিরিয়ে ম্যাচ নিজেদের নিয়ন্ত্রণে নিল বাংলাদেশ
সব পুড়লেও অক্ষত কুরআনের হরফ!
৬৫,৫৯২ হজযাত্রী সৌদিতে পৌঁছেছেন, ১৮ বাংলাদেশির মৃত্যু
শিরোনাম:

কুলাউড়ায় উপকরণ বিতরণ কার্যক্রম অনুষ্ঠিত

প্রকাশ: মঙ্গলবার, ১৯ মে, ২০২৬, ৫:৩৯ পিএম  (ভিজিটর : ৯)

মৌলভীবাজারের কুলাউড়া উপজেলায় প্রান্তিক জনগোষ্ঠীর জীবনমান উন্নয়নের লক্ষ্যে উপকরণ বিতরণ কার্যক্রম অনুষ্ঠিত হয়েছে।

“আমিই শক্তি, আমিই মুক্তি” এই প্রতিপাদ্যকে সামনে রেখে আয়োজিত এ অনুষ্ঠানে সুবিধাভোগীদের মাঝে ছাগল পালন প্যাকেজের উপকরণ বিতরণ করা হয়।

উপজেলা প্রাণিসম্পদ দপ্তর ও ভেটেরিনারি হাসপাতাল, কুলাউড়া-এর বাস্তবায়নে সমতল ভূমিতে বসবাসরত অনগ্রসর ক্ষুদ্র-নৃগোষ্ঠীর আর্থসামাজিক উন্নয়ন প্রকল্পের আওতায় এই কার্যক্রম পরিচালিত হয়। এতে স্থানীয় অসচ্ছল পরিবারগুলোর স্বাবলম্বী হওয়ার পথ সুগম হবে বলে আয়োজকরা আশা প্রকাশ করেন।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মৌলভীবাজার-২ (কুলাউড়া) আসনের মাননীয় সংসদ সদস্য আলহাজ্ব শওতুল ইসলাম শকু।

উপজেলা নির্বাহী কর্মকর্তা সানজিদা আক্তারের সভাপতিত্বে এবং কুলাউড়া উপজেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক সাংবাদিক নাজমুল বারী সোহেলের সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় আরও বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী কর্মকর্তা সানজিদা আক্তার এবং কুলাউড়া উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা নিবাস চন্দ্র পাল।

বক্তারা বলেন, সরকারের এই উদ্যোগ প্রান্তিক জনগোষ্ঠীর অর্থনৈতিক উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। ছাগল পালন কার্যক্রমের মাধ্যমে উপকারভোগীরা স্বল্প সময়ে আয়বর্ধক কাজে যুক্ত হয়ে নিজেদের জীবনমান উন্নত করতে পারবেন।

এসময় উপস্থিত ছিলেন উপসহকারী প্রাণি সাস্থ্য কর্মকর্তা মিহির কান্তি ভট্টাচার্য, সাংবাদিক ময়নুল হক পবন, মাহফুজ শাকিল, মহি উদ্দিন রিপন, শাহবান রশিদ চৌধুরী অনি, শেখ রানা সহ প্রাণিসম্পদ দপ্তরের অন্যান্য কর্মকর্তা-কর্মচারী ও উপকারভোগীরা।

অনুষ্ঠানে সংশ্লিষ্ট দপ্তরের কর্মকর্তাবৃন্দ, স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ এবং উপকারভোগীরা উপস্থিত ছিলেন। শেষে নির্বাচিত সুবিধাভোগীদের মাঝে উপকরণ বিতরণ করা হয়।

এফপি/জেএস
সর্বশেষ সংবাদ  
সর্বাধিক পঠিত  
YOU MAY ALSO LIKE  
Editor & Publisher: S. M. Mesbah Uddin
Editorial, News and Commercial Offices: Akram Tower, 15/5, Bijoynagar (9th Floor), Ramna, Dhaka-1000
Call: 01713-180024, 01675-383357 & 01840-000044
E-mail: [email protected], [email protected], [email protected]
...
🔝