Dhaka, Tuesday | 21 July 2026
         
English Edition
   
Epaper | Tuesday | 21 July 2026 | English
আর্জেন্টিনা দল থেকে সরে দাঁড়ানোর কথা ভাবছেন এমিলিয়ানো মার্তিনেজ
নেপালকে হারিয়ে এগিয়ে গেল বাংলাদেশ
৭৪ বছরে প্রথমবার মিস ওয়ার্ল্ডে পাকিস্তান
লিসবনে কনসার্ট মাতাবেন জেমস ও জায়েদ খান
শিরোনাম:

পিরোজপুরে নিখোঁজের একদিন পরে নির্মল ওঝার মরদেহ উদ্ধার

প্রকাশ: মঙ্গলবার, ১৯ মে, ২০২৬, ২:৫২ পিএম  (ভিজিটর : ৩৮)

পিরোজপুরের নেছারাবাদে নিখোঁজ হওয়ার একদিন পর নির্মল হালদার ওরফে নির্মল ওঝা নামে এক ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ। 

আজ মঙ্গলবার সকালে উপজেলার স্বরূপকাঠি সদর ইউনিয়নের পানাউল্লাহপুর গ্রামের মোঃ শাহ আলমের পরিত্যক্ত বাড়িতে ঘরের পাশ থেকে তাঁর মরদেহ উদ্ধার করা হয়।

নিহত নির্মল হালদার (৬০) উপজেলার আটঘর-কুড়িয়ানা ইউনিয়নের পশ্চিম কুড়িয়ানা গ্রামের বিপেন হালদারের ছেলে। এলাকায় তিনি 'নির্মল ওঝা' নামে পরিচিত ছিলেন। 

পারিবারিক সূত্রে জানা গেছে, সোমবার রাত ১১টার দিকে নির্মল হালদার নিখোঁজ হওয়ার বিষয়টি পরিবারের সদস্যরা জানতে পারেন। পরে বিভিন্ন স্থানে খোঁজা খুঁজি করেও তাঁর সন্ধান না মেলায় নেছারাবাদ থানায় সাধারণ ডায়েরি করা হয়। মঙ্গলবার সকালে পানাউল্লাহপুর গ্রামে তাঁর মরদেহ পড়ে থাকার খবর পেয়ে স্বজনরা ঘটনাস্থলে যান।

নির্মলের ভাগনে দিলীপ হালদার জানান, তাঁর মামার সঙ্গে কারও কোনো বিরোধ ছিল না। তিনি সবসময় গলায় প্রায় দেড় ভরি সোনার দুটি লকেট পরতেন এবং সঙ্গে কিছু নগদ টাকাও রাখতেন।

স্থানীয় বাসিন্দা সমীরণ রায় বলেন, প্রতিদিনের মতো সোমবার বিকেলে নির্মল কুড়িয়ানা বাজারে গিয়েছিলেন। রাতের পর থেকে তাঁর কোনো খোঁজ পাওয়া যাচ্ছিল না। মোবাইল ফোনেও যোগাযোগ করা সম্ভব হয়নি।

এদিকে নেছারাবাদ থানার ওসি মেহেদী হাসান জানান, মরদেহ উদ্ধারের সময় নির্মল হালদারের গলায় কোনো স্বর্ণালংকার, নগদ টাকা কিংবা মোবাইল ফোন পাওয়া যায়নি। ঘটনার প্রকৃত কারণ উদঘাটনে পুলিশ তদন্ত চলছে। তদন্ত শেষে বিস্তারিত বলা যাবে।

এফপি/অ
সর্বশেষ সংবাদ  
সর্বাধিক পঠিত  
YOU MAY ALSO LIKE  
Editor & Publisher: S. M. Mesbah Uddin
Editorial, News and Commercial Offices: Akram Tower, 15/5, Bijoynagar (9th Floor), Ramna, Dhaka-1000
Call: 01713-180024, 01675-383357 & 01840-000044
E-mail: [email protected], [email protected], [email protected]
...
🔝