Dhaka, Wednesday | 17 June 2026
         
English Edition
   
Epaper | Wednesday | 17 June 2026 | English
রাজধানী থেকে এখনই সরছে না বাসস্ট্যান্ড: সড়ক পরিবহনমন্ত্রী
২৪ ঘণ্টায় হাম উপসর্গে ১ শিশুর মৃত্যু, আক্রান্ত ১ হাজার ১৪২
প্রধানমন্ত্রীর সভাপতিত্বে একনেক সভা চলছে
ঢাকাসহ ১৫ জেলায় ঝড়বৃষ্টির পূর্বাভাস
শিরোনাম:

কাউনিয়ায় সরকারি বিদ্যালয়ের কক্ষ ভাড়া দিয়ে ধান-ভুট্টার গুদাম

প্রকাশ: সোমবার, ১৮ মে, ২০২৬, ৪:০৪ পিএম  (ভিজিটর : ১১৭)

রংপুরের কাউনিয়া উপজেলার বালাপাড়া ইউনিয়নে হরিচরণ লস্কর আমেনা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের দুটি কক্ষ ভাড়া দিয়ে ধান-ভুট্টা রাখার গুদাম হিসেবে ব্যবহারসহ ব্যাপক অনিয়মের অভিযোগ উঠেছে। 

স্থানীয়দের অভিযোগ, বিদ্যালয়ের শ্রেণিকক্ষগুলো শিক্ষার্থীদের পাঠদানের পরিবর্তে ব্যক্তিগত কাজে ব্যবহার করা হচ্ছে। এতে শিক্ষা কার্যক্রম ব্যাহত হওয়ার পাশাপাশি পরিবেশ ও শৃঙ্খলা নিয়েও প্রশ্ন দেখা দিয়েছে জনমনে। 

সরজমিনে দেখা গেছে, দুই শ্রেণিকক্ষের বেঞ্চ গুটিয়ে রেখে একটিতে ধান আরেক কক্ষে ভুট্টা রাখা হয়েছে। 

জানা গেছে, বিদ্যালয়টির সাবেক সভাপতি প্রভাব ও ক্ষমতার দাপটে বিদ্যালয়ের শ্রেণিকক্ষ নিজের কাজে ব্যবহার করছেন। এছাড়া শিক্ষার্থীদের খেলার মাঠে শুকানো হয় আবাদি ফসল, ল্যাবটপ নেই বিদ্যালয়ে, ওয়াশ রুম অপরিছন্ন, নষ্ট টিউবওয়েল ও ফ্যান, অগোছালো খোদ শিক্ষকেরই কক্ষ।
 
তবে এ বিষয়ে বিদ্যালয় কর্তৃপক্ষের পক্ষ থেকে কোনো সুস্পষ্ট ব্যাখ্যা পাওয়া যায়নি। অভিভাবকরা বলেন, “সরকার শিক্ষার মান উন্নয়নে নানা উদ্যোগ নিচ্ছে। অথচ কিছু শিক্ষকের দায়িত্বহীনতার কারণে গ্রামের বিদ্যালয়গুলোর পরিবেশ নষ্ট হচ্ছে। আমরা এর সুষ্ঠু তদন্ত ও প্রয়োজনীয় ব্যবস্থা চাই।” 

বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মোছা. শাহানা বেগম বলেন, “ওই শ্রেণিকক্ষের চাবি আমার কাছে থাকে না, কে ধান-ভুট্টা রেখেছে আমি জানি না, স্থানীয় লোকজন এসব করছে। এটা একটি সরকারি স্কুল তারা মানেন না তবে ল্যাবটপের সাউন্ড সমস্যা তাই বাসায় রেখেছি।” 

এ ব্যাপারে উপজেলা শিক্ষা অফিসার মোছা. আঞ্জুমান আরা বেগম জানান, “শ্রেণিকক্ষে কখনোই ধান-ভুট্টা রাখা যাবে না এটা বেআইনি। ল্যাবটপ নষ্ট হলে অফিসে আনতে হবে। পরিকল্পনা মাফিক স্কুল পরিদর্শন করা হয়। অভিযোগগুলো তদন্তে করে যথাযথ ব্যবস্থা নেওয়া হবে।” এদিকে, এলাকার সচেতন মহল দ্রুত তদন্ত করে দায়ীদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ এবং মানসম্মত শিক্ষার সুষ্ঠু পরিবেশ ফিরিয়ে আনার দাবি জানিয়েছেন। একই সঙ্গে এ ধরনের অনিয়ম বন্ধে শিক্ষা দপ্তরের কঠোর নজরদারির আহ্বান জানানো হয়েছে। 

এফপি/অ
সর্বশেষ সংবাদ  
সর্বাধিক পঠিত  
YOU MAY ALSO LIKE  
Editor & Publisher: S. M. Mesbah Uddin
Editorial, News and Commercial Offices: Akram Tower, 15/5, Bijoynagar (9th Floor), Ramna, Dhaka-1000
Call: 01713-180024, 01675-383357 & 01840-000044
E-mail: [email protected], [email protected], [email protected]
...
🔝