Dhaka, Monday | 18 May 2026
         
English Edition
   
Epaper | Monday | 18 May 2026 | English
এলিট ফোর্স হিসেবে র‍্যাব পরিচালনায় হচ্ছে নতুন আইন
তনু হত্যা মামলায় নতুন মোড়, চাঞ্চল্যকর তথ্য পেয়েছে পিবিআই
আজ চাঁদ দেখা কমিটির সভা
সৌদিতে পৌঁছেছেন প্রায় ৬০ হাজার বাংলাদেশি হজযাত্রী
শিরোনাম:

মাগুরায় কৃষি প্রযুক্তি মেলা উদ্বোধন

প্রকাশ: সোমবার, ১৮ মে, ২০২৬, ৩:৪৯ পিএম  (ভিজিটর : ১০)

মাগুরায় “কৃষি প্রযুক্তি মেলা ২০২৬” এর শুভ উদ্বোধন করা হয়েছে। সোমবার (১৮ মে) মাগুরা সদর কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে সদর উপজেলা চত্বরে এ মেলার উদ্বোধন হয়।

সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মেহেরুন্নাহার এর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্থানীয় সরকারের উপপরিচালক (উপসচিব) ইমতিয়াজ হোসেন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাগুরা জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক বীর মুক্তিযোদ্ধা মোঃ আক্তার হোসেন। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন উপজেলা কৃষি কর্মকর্তা মোঃ মাসুদ রানা।

এছাড়াও বক্তব্য দেন জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক খান হাসান ইমাম সুজা, মাগুরা জেলা কৃষকদলের সাধারণ সম্পাদক মোঃ জাহাঙ্গীর আলম হীরা এবং চারবার জাতীয় পুরস্কারপ্রাপ্ত কৃষক উদ্যোক্তা আক্কাস আলী।

প্রধান অতিথি স্থানীয় সরকারের উপপরিচালক (উপসচিব) ইমতিয়াজ হোসেন বলেন, তরুণদের চাকরির পেছনে না ছুটে উদ্যোক্তা হওয়ার মানসিকতা গড়ে তুলতে হবে। তিনি বলেন, উদ্যোক্তা হলে নিজের কর্মসংস্থানের পাশাপাশি অন্যদেরও চাকরির সুযোগ সৃষ্টি করা সম্ভব। এতে দেশের অর্থনৈতিক উন্নয়ন আরও ত্বরান্বিত হবে এবং মানুষ স্বনির্ভর হয়ে উঠবে।

এফপি/এমআই
সর্বশেষ সংবাদ  
সর্বাধিক পঠিত  
YOU MAY ALSO LIKE  
Editor & Publisher: S. M. Mesbah Uddin
Editorial, News and Commercial Offices: Akram Tower, 15/5, Bijoynagar (9th Floor), Ramna, Dhaka-1000
Call: 01713-180024, 01675-383357 & 01840-000044
E-mail: [email protected], [email protected], [email protected]
...
🔝