Dhaka, Sunday | 17 May 2026
         
English Edition
   
Epaper | Sunday | 17 May 2026 | English
সৌদিতে পৌঁছেছেন প্রায় ৬০ হাজার বাংলাদেশি হজযাত্রী
রাজধানীতে ভোর থেকেই মুষলধারে বৃষ্টি
ট্রেনে ঈদযাত্রার শেষ দিনের অগ্রিম টিকিট বিক্রি আজ
হাম ও উপসর্গ নিয়ে দুই মাসে মৃত্যু ৪৫৩
শিরোনাম:

মাগুরায় তিন দিনব্যাপী ভূমি সেবা মেলা

প্রকাশ: রবিবার, ১৭ মে, ২০২৬, ৬:১১ পিএম  (ভিজিটর : ১৯)

মাগুরা জেলা প্রশাসনের আয়োজনে তিন দিনব্যাপী ভূমি সেবা মেলা-২০২৬ অনুষ্ঠিত হতে যাচ্ছে। আগামী ১৯ মে থেকে ২১ মে তিন দিনব্যাপী সারাদেশের ন্যায় মাগুরাতেও এই ভূমি সেবা মেলা অনুষ্ঠিত হবে।

মেলা উপলক্ষে রবিবার দুপুরে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে প্রেস ব্রিফিং অনুষ্ঠিত হয়।

ভূমি সেবা মেলার মাধ্যমে জনগণকে সরাসরি বিভিন্ন সেবা প্রদান, অভিযোগ গ্রহণ ও তাৎক্ষণিক সমাধানের উদ্যোগ নেয়া হয়েছে।

এ মেলায় মোট সাত টি ক্যাটাগরিতে সেবা প্রদান করা হবে বলে সংবাদ সম্মেলনে জানানো হয়। ই-নামজারী সংক্রান্ত সহায়তা, অনলাইনে ভূমি উন্নয়ন কর প্রদান, অনলাইনে ডিসি আর, খতিয়ান ও মৌজা ম্যাপ প্রাপ্তি, ভূমি সংক্রান্ত আবেদন গ্রহণ ও নিষ্পত্তি তদারকি, সরাসরি গন শুনানি ও অভিযোগ গ্রহন, ডিজিটাল ভূমি সেবা  ব্যবহারে পরামর্শ প্রদান এবং ভূমি অপরাধ আইনে নমুনা পরামর্শ প্রদান করা হবে।

প্রেস ব্রিফিং এ জেলা প্রশাসক মোহাম্মদ আব্দুল্লাহ আল মাহমুদের সভাপতিত্বে  বক্তব্য রাখেন অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) শাশ্বতী শীল, স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক সাজ্জাদ হোসেন, মাগুরা প্রেসক্লাবের সভাপতি অধ্যাপক সাইদুর রহমান, সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম শফিকসহ সাংবাদিকবৃন্দ।

প্রেস ব্রিফিং এ অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) শাশ্বতী শীল বলেন, জনগণকে ভূমি সংক্রান্ত সেবা সম্পর্কে  অবহিত করা, সচেতন বৃদ্ধি করা এবং সহজ স্বচ্ছ ও হয়রানিমূলক ভূমি সেবা নিশ্চিত করার লক্ষ্যে সরকার কাজ করছে। এ জন্যে বর্তমানে জনগণ ঘরে বসেই অনেক ভূমি সেবা গ্রহণ করতে পারছেন।

এছাড়াও ভূমি সংক্রান্ত যেকোন সেবা গ্রহণ এখন আর মধ্যস্বত্তভোগীর প্রয়োজন নেই। সরকারি নির্ধারিত পদ্ধতিতে সহজে সেবা পাওয়া সম্ভব। জনগণের কল্যাণে আধুনিক স্বচ্ছ ও প্রযুক্তি নির্ভর ভূমি ব্যবস্থাপনা গড়ে তুলতে আমরা বদ্ধপরিকর।

এফপি/এমআই
সর্বশেষ সংবাদ  
সর্বাধিক পঠিত  
YOU MAY ALSO LIKE  
Editor & Publisher: S. M. Mesbah Uddin
Editorial, News and Commercial Offices: Akram Tower, 15/5, Bijoynagar (9th Floor), Ramna, Dhaka-1000
Call: 01713-180024, 01675-383357 & 01840-000044
E-mail: [email protected], [email protected], [email protected]
...
🔝