Dhaka, Sunday | 3 May 2026
         
English Edition
   
Epaper | Sunday | 3 May 2026 | English
এক লাখ স্বাস্থ্যকর্মী নিয়োগ দেওয়া হবে, ৮০ শতাংশই নারী
ইরানের জন্য স্থল বাণিজ্য পথ খুলে দিলো পাকিস্তান
প্রথম বাংলাদেশি হিসেবে হিমালয়ে বাবর আলীর নতুন ইতিহাস
২০ জেলায় দুপুরের মধ্যে ঝড় ও বজ্রবৃষ্টির আভাস
শিরোনাম:

কমলনগরে যুব পরিষদের ঈদ পূর্নমিলনী অনুষ্ঠিত

প্রকাশ: শুক্রবার, ৪ এপ্রিল, ২০২৫, ৬:৩৭ পিএম আপডেট: ০৪.০৪.২০২৫ ৯:৫৯ পিএম  (ভিজিটর : ১৫০)

লক্ষ্মীপুরের কমলনগরে যুব পরিষদ ঈদ পূর্নমিলনী অনুষ্ঠিত হয়েছে। ২ এপ্রিল বুধবার বিকাল ৩টায় হাজিরহাট হামেদিয়া কামিল মাদ্রসার হল রুমে উপজেলা যুব পরিষদের সভাপতি আলমগীর হোসেন এর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন গণঅধিকার পরিষদ কেন্দ্রীয় ছাত্র বিষয়ক সম্পাদক রেদোয়ান উল্লাহ খাঁন।

কমলনগর উপজেলা যুব অধিকার পরিষদ সাধারণ সম্পাদক নিজাম উদ্দিনের সঞ্চালনায় বিশেষ অতিথি ছিলেন গণঅধিকার পরিষদ কেন্দ্রীয় পেশাজীবি সম্পাদক সার্জেন (অঃ) সোলাইমান চৌধুরী। 

এসময় আরো উপস্থিত ছিলেন, সাংগঠনিক সম্পাদক ইউসুফ হোসাইন, সাজেন্ট আবুল কাসেম, হাজ্বি সিরাজ, আনোয়ার, নাছির, দেলোয়ার, রুবেল, মাহি হাওলাদার, তুহিন, জয়নাল, সোলাইমান, আনোয়ারসহ উপজেলা, ইউনিয়ন ও বিভিন্ন ওয়ার্ডের নেতৃবৃন্দ।

প্রধান অতিথির বক্তব্যে রেদোয়ান উল্লাহ খাঁন বলেন, কোটা সংস্কার আন্দোলন থেকে ২৪এর ছাত্র-জনতার অভ্যুত্থান বা জুলাই বিপ্লবে গণঅধিকার পরিষদের সভাপতি ভিপি নুরুল হক নুরের অবদান দেশের মানুষের কাছে প্রশংসনীয়। তাই আগামী নির্বাচনে ভিপি নুরের হাত শক্তিশালী করতে সবাইকে মাঠ পর্যায়ে কাজ করতে হবে।

এফপি/রাজ
সর্বশেষ সংবাদ  
সর্বাধিক পঠিত  
YOU MAY ALSO LIKE  
Editor & Publisher: S. M. Mesbah Uddin
Editorial, News and Commercial Offices: Akram Tower, 15/5, Bijoynagar (9th Floor), Ramna, Dhaka-1000
Call: 01713-180024, 01675-383357 & 01840-000044
E-mail: [email protected], [email protected], [email protected]
...
🔝