Dhaka, Monday | 11 May 2026
         
English Edition
   
Epaper | Monday | 11 May 2026 | English
আমরা নিরাপদ ও মানবিক বাংলাদেশ গড়তে চাই : প্রধানমন্ত্রী
পদত্যাগ করলেন ঢাবির সহকারী প্রক্টর মোনামি
মব মোকাবিলায় আইন সংশোধন বা নতুন আইন হতে পারে: স্বরাষ্ট্রমন্ত্রী
নারী টি-টোয়েন্টি বিশ্বকাপে বাংলাদেশের দল ঘোষণা
শিরোনাম:

ত্রৈমাসিক মতবিনিময়ে জনতার সাথে আখতার হোসেন

প্রকাশ: সোমবার, ১১ মে, ২০২৬, ৭:১৯ পিএম  (ভিজিটর : ৮৫)

রংপুরের কাউনিয়ায় স্থানীয় জনগণের নানা সমস্যা ও উন্নয়ন পরিকল্পনা নিয়ে সাধারণ মানুষের মুখোমুখি হয়েছেন রংপুর-৪ আসনের সংসদ সদস্য আখতার হোসেন।

সোমবার (১১ মে) দুপুরে উপজেলা পরিষদ চত্বরে এই ত্রৈমাসিক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। মতবিনিময় সভায় উপজেলার বিভিন্ন ইউনিয়ন ও প্রত্যন্ত অঞ্চল থেকে আসা সাধারণ মানুষ সরাসরি সংসদ সদস্যের কাছে তাদের এলাকার নানা সমস্যা, সীমাবদ্ধতা এবং উন্নয়নের দাবি তুলে ধরেন। সাধারণ মানুষের কথা ধৈর্য সহকারে শুনেন এবং স্থানীয় অবকাঠামো উন্নয়ন, শিক্ষা ও স্বাস্থ্যসেবার মানোন্নয়নসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয়ে দিকনির্দেশনামূলক বক্তব্য দেন এমপি আখতার হোসেন।

এ সময় তিনি  বলেন, “তৃণমূলের মানুষের সমস্যাগুলো সরাসরি জানতেই এই ত্রৈমাসিক মতবিনিময় সভার আয়োজন। আপনাদের প্রতিটি সমস্যার কথা আমি নোট করেছি। পর্যায়ক্রমে প্রতিটি ইউনিয়নের উন্নয়ন পরিকল্পনা বাস্তবায়ন করা হবে এবং জনগণের সেবায় প্রশাসনকে আরও জনবান্ধব করে তোলা হবে।” এ দিকে সাধারণ মানুষের সরাসরি মত প্রকাশের এমন সুযোগ সৃষ্টি করায় উপস্থিত এলাকাবাসী সংসদ সদস্যের এই উদ্যোগকে সাধুবাদ জানান।

এফপি/জেএস
সর্বশেষ সংবাদ  
সর্বাধিক পঠিত  
YOU MAY ALSO LIKE  
Editor & Publisher: S. M. Mesbah Uddin
Editorial, News and Commercial Offices: Akram Tower, 15/5, Bijoynagar (9th Floor), Ramna, Dhaka-1000
Call: 01713-180024, 01675-383357 & 01840-000044
E-mail: [email protected], [email protected], [email protected]
...
🔝