Dhaka, Monday | 11 May 2026
         
English Edition
   
Epaper | Monday | 11 May 2026 | English
আমরা নিরাপদ ও মানবিক বাংলাদেশ গড়তে চাই : প্রধানমন্ত্রী
পদত্যাগ করলেন ঢাবির সহকারী প্রক্টর মোনামি
মব মোকাবিলায় আইন সংশোধন বা নতুন আইন হতে পারে: স্বরাষ্ট্রমন্ত্রী
নারী টি-টোয়েন্টি বিশ্বকাপে বাংলাদেশের দল ঘোষণা
শিরোনাম:

স্বাস্থ্য কমপ্লেক্সে মুরগির খামার

প্রকাশ: সোমবার, ১১ মে, ২০২৬, ৩:৫৩ পিএম  (ভিজিটর : ৫)

কুষ্টিয়ার কুমারখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক ভবনের ছাদটি একটি পূর্ণাঙ্গ বাণিজ্যিক মুরগির খামার তৈরী করা হয়েছে। আর এতেই দুর্গন্ধে হাসপাতালে আসা রোগী ও তাদের স্বজনদের নাকে রুমাল দিয়ে পথ চলতে হচ্ছে।

হাসপাতালের আয়া পলি খাতুনের গড়ে তোলা এই খামারের বিষ্ঠার দুর্গন্ধে প্রসূতি বিভাগ থেকে শুরু করে বহির্বিভাগের রোগীদের নাভিশ্বাস উঠেছে। হাসপাতালের মূল ভবনের ঠিক ৩০ মিটার দূরত্বেই আবাসিক কোয়ার্টার। হাসপাতালে গাইনি বিভাগ, অপারেশন থিয়েটার এবং প্রসূতি মায়েরা চিকিৎসাধীন রয়েছে। ঠিক তার পাশেই মাথা তুলে দাঁড়িয়ে আছে সেই খামার। একটু বাতাস হলেই ছাদ থেকে ভেসে আসছে মুরগির বিষ্ঠার তীব্র দুর্গন্ধ। এই উৎকট গন্ধে হাসপাতালের ওয়ার্ড ও কেবিনে থাকা রোগীরা আরও অসুস্থ বোধ করছেন।

ছেলের চিকিৎসার জন্য আসা আফসানা আক্তার বলেন, ছেলে পানি খেতে চেয়েছিল বলে কোয়ার্টারের সামনের টিউবওয়েলে গিয়েছিলাম। সেখানে দম বন্ধ হওয়ার মতো অবস্থা! হাসপাতালের ভেতরে এমন খামার হয় কী করে? কর্তৃপক্ষ কি কিছুই দেখে না?

বৃদ্ধ পথচারী আব্দুস ছাত্তার বলেন, এমনিতেই শ্বাসকষ্টে ভুগছি। গন্ধে এই রাস্তা দিয়ে এখন চলাচল করা যায় না। যেখানে রোগ সারার কথা, সেখানে রোগের কারখানা বানানো হয়েছে। এটা চরম দুঃখজনক। খামারের মালিক হাসপাতালের আয়া পলি খাতুন বিষয়টি স্বীকার করে জানান, এক মাস হলো খামারটি করেছি। একটু বৃষ্টি হয়েছে, তাই গন্ধ হচ্ছে। তাছাড়া গন্ধ হয় না। তিনি বলেন, খামারে তিন শতাধিক ব্রয়লার মুরগি রয়েছে। এখন ২১ দিন বয়স হয়েছে। আজকেই এখান থেকে মুরগিগুলো সরিয়ে ফেলবো।

মুরগির খামারটির ব্যাপারে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা জানেন কি না প্রশ্ন করা হলে তিনি বলেন, স্যার খামারের বিষয়ে জানেন, আমি তাকে খামারে মুরগি তোলার ব্যাপারে জানিয়েছিলাম। এদিকে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা শারমিন আক্তার বলেন, ওই কোয়ার্টার এক সময় মাদকাসক্তদের আড্ডাখানায় পরিণত হয়েছিল। তাই আমার আগের কর্মকর্তা পলি খাতুনকে ওখানে থাকতে দিয়েছিলাম।

হাসপাতাল কোয়ার্টারে মুরগির খামার করার বিষয়টি জানেন না দাবি করে তিনি বলেন, বিষয়টি আমার জানা নেই। আপনার মাধ্যমে জানলাম এ বিষয়ে আমি প্রয়োজনীয় ব্যবস্থা নেবো।

কুষ্টিয়া সিভিল সার্জন ডাঃ শেখ মোহাম্মদ কামাল হোসেন বলেন, খোঁজখবর নিয়ে এ ব্যাপারে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে। এ বিষয়ে কুষ্টিয়ার জেলা প্রশাসক তৌহিদ বিন-হাসান বলেন, বিষয়টি আপনি নজরে আনলেন, আমি ইউএনওকে দেখতে বলছি।

এফপি/অ
সর্বশেষ সংবাদ  
সর্বাধিক পঠিত  
YOU MAY ALSO LIKE  
Editor & Publisher: S. M. Mesbah Uddin
Editorial, News and Commercial Offices: Akram Tower, 15/5, Bijoynagar (9th Floor), Ramna, Dhaka-1000
Call: 01713-180024, 01675-383357 & 01840-000044
E-mail: [email protected], [email protected], [email protected]
...
🔝