Dhaka, Monday | 11 May 2026
         
English Edition
   
Epaper | Monday | 11 May 2026 | English
আমরা নিরাপদ ও মানবিক বাংলাদেশ গড়তে চাই : প্রধানমন্ত্রী
পদত্যাগ করলেন ঢাবির সহকারী প্রক্টর মোনামি
মব মোকাবিলায় আইন সংশোধন বা নতুন আইন হতে পারে: স্বরাষ্ট্রমন্ত্রী
নারী টি-টোয়েন্টি বিশ্বকাপে বাংলাদেশের দল ঘোষণা
শিরোনাম:

মুন্সীগঞ্জে পলিথিনে মোড়ানো শিশুর ভ্রূণ উদ্ধার

প্রকাশ: সোমবার, ১১ মে, ২০২৬, ১:৩৮ পিএম  (ভিজিটর : ৭)

মুন্সীগঞ্জ পৌরসভার পশ্চিম দেওভোগ এলাকায় দেওভোগ-সরদারপাড়া সড়কের পাশে পলিথিনে মোড়ানো আনুমানিক ৬ মাস বয়সী এক শিশুর ভ্রূণ উদ্ধার করেছে পুলিশ।

সোমবার (১১ মে) সকালে পশ্চিম দেওভোগ এলাকার মাদরাসাতুল মদিনার গেইটের সামনে স্থানীয়রা একটি পলিথিন পড়ে থাকতে দেখে সন্দেহ করেন। পরে কাছে গিয়ে পলিথিনের ভেতরে শিশুর ভ্রূণ দেখতে পান তারা। খবর পেয়ে আশপাশের লোকজন ঘটনাস্থলে ভিড় জমায়।

পরে বিষয়টি মুন্সীগঞ্জ সদর থানাকে জানানো হলে পুলিশ ঘটনাস্থলে এসে ভ্রূণটি উদ্ধার করে।

পুলিশ ও স্থানীয়দের ধারণা, রাতের আঁধারে কোনো ব্যক্তি রিকশাযোগে এসে ভ্রূণটি সেখানে ফেলে রেখে যায়। তবে এ ঘটনায় কারা জড়িত, সে বিষয়ে এখনো নিশ্চিত কোনো তথ্য পাওয়া যায়নি।

মুন্সীগঞ্জ সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. মমিনুল ইসলাম বলেন, “খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। ভ্রূণটি উদ্ধারের পর স্থানীয়দের সহায়তায় দাফনের প্রক্রিয়া চলছে। বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে।”

এফপি/অ
সর্বশেষ সংবাদ  
সর্বাধিক পঠিত  
YOU MAY ALSO LIKE  
Editor & Publisher: S. M. Mesbah Uddin
Editorial, News and Commercial Offices: Akram Tower, 15/5, Bijoynagar (9th Floor), Ramna, Dhaka-1000
Call: 01713-180024, 01675-383357 & 01840-000044
E-mail: [email protected], [email protected], [email protected]
...
🔝