Dhaka, Saturday | 18 July 2026
         
English Edition
   
Epaper | Saturday | 18 July 2026 | English
বাংলাদেশে চলবে বুলেট ট্রেন, জানালেন চীনা রাষ্ট্রদূত
আজ থেকে কৃষক কার্ডের তথ্য সংগ্রহ শুরু
বর্ণাঢ্য রথযাত্রায় ভক্তদের ঢল
আগস্টের দ্বিতীয় সপ্তাহের মধ্যে নতুন পে স্কেলের গেজেট
শিরোনাম:

সুনামগঞ্জে মোবাইল ও মোটরসাইকেলসহ ৫ জুয়াড়ি আটক

প্রকাশ: সোমবার, ১১ মে, ২০২৬, ১২:১৫ পিএম  (ভিজিটর : ৪৯)

সুনামগঞ্জের ধর্মপাশা উপজেলায় অভিযান চালিয়ে এক নারীসহ পাঁচজন অনলাইন জুয়াড়িকে আটক করেছে পুলিশ। এ সময় তাদের কাছ থেকে আটটি মোবাইল ফোন, একটি মোটরসাইকেল ও একটি বই জব্দ করা হয়।

শনিবার দিবাগত রাত ১২টা থেকে রোববার ভোর ৫টা পর্যন্ত উপজেলার সদর ইউনিয়নের ধর্মপাশা মড়লপাড়া গ্রামের দুটি বসতবাড়িতে পৃথক অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। আটককৃতরা হলেন— মোছা. ময়না (৪৫), মাহফুজ মিয়া (১৯), শুভ মিয়া (২২), জাকিরুল মিয়া (৩৫) এবং কিশোর অয়ন হাসান (১৫)।

ধর্মপাশা থানার এসআই শরীফুল ইসলাম জানান, গোপন সংবাদের ভিত্তিতে পরিচালিত অভিযানে দুটি স্থানে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। এ সময় ঘটনাস্থল থেকে আটটি মোবাইল ফোন, একটি মোটরসাইকেল ও একটি বই জব্দ করা হয়।

এ ঘটনায় আটজনের নাম উল্লেখ করে থানায় একটি মামলা দায়ের করা হয়েছে। এর মধ্যে তিনজন এখনো পলাতক রয়েছেন।
রোববার বিকেলে আটককৃতদের মধ্যে চারজনকে ধর্মপাশা সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে এবং কিশোর অয়ন হাসানকে সুনামগঞ্জ শিশু আদালতে পাঠানো হয়েছে বলে পুলিশ জানিয়েছে।

এফপি/অ

সর্বশেষ সংবাদ  
সর্বাধিক পঠিত  
YOU MAY ALSO LIKE  
Editor & Publisher: S. M. Mesbah Uddin
Editorial, News and Commercial Offices: Akram Tower, 15/5, Bijoynagar (9th Floor), Ramna, Dhaka-1000
Call: 01713-180024, 01675-383357 & 01840-000044
E-mail: news@thefinancialpostbd.com, ad@thefinancialpostbd.com, hr@thefinancialpostbd.com
...
🔝