Dhaka, Monday | 11 May 2026
         
English Edition
   
Epaper | Monday | 11 May 2026 | English
পদত্যাগ করলেন ঢাবির সহকারী প্রক্টর মোনামি
মব মোকাবিলায় আইন সংশোধন বা নতুন আইন হতে পারে: স্বরাষ্ট্রমন্ত্রী
নারী টি-টোয়েন্টি বিশ্বকাপে বাংলাদেশের দল ঘোষণা
তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নিলেন থালাপতি বিজয়
শিরোনাম:

ব্রাহ্মণবাড়িয়ায় সড়ক দুর্ঘটনা নিহত ১, আহত ৫

প্রকাশ: সোমবার, ১১ মে, ২০২৬, ১২:০৫ পিএম  (ভিজিটর : ১০)

ব্রাহ্মণবাড়িয়ার সদর উপজেলায় সিএনজিচালিত অটোরিকশা নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশে থাকা রোলার গাড়ির সঙ্গে সংঘর্ষের ঘটনায় এক নারী নিহত হয়েছেন। এতে আরও পাঁচজন আহত হয়েছেন।

রবিবার (১০ মে) সকাল ১১টার দিকে কুমিল্লা-সিলেট মহাসড়কের উড়শিউড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত রুমানা বেগম (৩২) কসবা উপজেলার তেতুইয়া গ্রামের বাবরু মিয়ার মেয়ে।

আহতরা হলেন— সদর উপজেলার কাছাইট মুন্সীবাড়ির মো. তৌহিন, কসবার আলীনগর গ্রামের হাসিনা বেগম ও হালিমা এবং কুমিল্লার দেবিদ্বার উপজেলার পঙ্কজ চক্রবর্তীসহ আরও একজন। আহতদের ব্রাহ্মণবাড়িয়া জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।

স্থানীয়দের বরাতে জানা যায়, কসবা থেকে ব্রাহ্মণবাড়িয়া শহরের দিকে আসছিল যাত্রীবাহী একটি সিএনজিচালিত অটোরিকশা। উড়শিউড়া এলাকায় পৌঁছালে চালক নিয়ন্ত্রণ হারিয়ে ফোরলেন সড়কের কাজে ব্যবহৃত একটি রোলার গাড়ির সঙ্গে ধাক্কা লাগে। এতে অটোরিকশাটি দুমড়ে-মুচড়ে যায় এবং চালকসহ ছয়জন গুরুতর আহত হন।

পরে স্থানীয়রা দ্রুত আহতদের উদ্ধার করে ব্রাহ্মণবাড়িয়া জেনারেল হাসপাতালে নিয়ে যান। সেখানে চিকিৎসাধীন অবস্থায় রুমানা বেগম মারা যান।
সরাইল-খাটিহাতা হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আবু তাহের দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে এবং প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।
 
এফপি/অ

সর্বশেষ সংবাদ  
সর্বাধিক পঠিত  
YOU MAY ALSO LIKE  
Editor & Publisher: S. M. Mesbah Uddin
Editorial, News and Commercial Offices: Akram Tower, 15/5, Bijoynagar (9th Floor), Ramna, Dhaka-1000
Call: 01713-180024, 01675-383357 & 01840-000044
E-mail: [email protected], [email protected], [email protected]
...
🔝