Dhaka, Monday | 11 May 2026
         
English Edition
   
Epaper | Monday | 11 May 2026 | English
মব মোকাবিলায় আইন সংশোধন বা নতুন আইন হতে পারে: স্বরাষ্ট্রমন্ত্রী
নারী টি-টোয়েন্টি বিশ্বকাপে বাংলাদেশের দল ঘোষণা
তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নিলেন থালাপতি বিজয়
পুলিশ সপ্তাহের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধানমন্ত্রী
শিরোনাম:

পিরোজপুর প্রেসক্লাবে সংবর্ধনায় সিক্ত অধ্যক্ষ আলমগীর হোসেন

প্রকাশ: সোমবার, ১১ মে, ২০২৬, ১০:১৪ এএম  (ভিজিটর : ৫)

পিরোজপুর প্রেসক্লাবের আজীবন সদস্য, সাবেক সভাপতি ও সাধারন সম্পাদক জেলা পরিষদের নবনিযুক্ত প্রশাসক অধ্যক্ষ আলমগীর হোসেনকে পিরোজপুর প্রেসক্লাবের পক্ষ থেকে সংবর্ধনা প্রদান করা হয়েছে। রোববার (১০ মে) রাতে পিরোজপুর প্রেসক্লাব মিলনায়তনে এক সংবর্ধনা অনুষ্ঠানে তাকে বিশেষ সম্মাননা ও সংবর্ধনা দেওয়া হয়।

সংবর্ধনা অনুষ্ঠানে প্রেসক্লাবের সভাপতি এস এম রেজাউল ইসলাম শামীম এর সভাপতিত্বে ও ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক জিয়াউল হক এর সঞ্চালনায় উপস্থিত ছিলেন পিরোজপুর চেম্বার অফ কমার্স এর সভাপতি গাজী ওয়াহিদুজ্জামান লাভলু, নাজিরপুর উপজেলা বিএনপির সদস্য সচিব আবু হাসান খান, পিরোজপুর প্রেসক্লাবের সাবেক সভাপতি ও সম্পাদকগন সহ বর্তমান কার্যনির্বাহী কমিটির নেতৃবৃন্দ ও সাধারণ সদস্য বৃন্দ জেলা পরিষদ এর প্রশাসক অধ্যক্ষ আলমগীর হোসেনকে ফুলেল শুভেচ্ছা ও সম্মাননা স্মারক প্রদান করেন।

সংবর্ধনা অনুষ্ঠানে শুভেচ্ছা বক্তব্যে বক্তারা বলেন, অধ্যক্ষ আলমগীর হোসেন পিরোজপুর প্রেসক্লাবের একজন অভিভাবক। তিনি প্রেসক্লাবের আজীবন সদস্য। সাংবাদিকতা ও সামাজিক ক্ষেত্রে তার বর্ণাঢ্য পদচারণা আমাদের জন্য অনুপ্রেরণার। বর্তমানে জেলা পরিষদের প্রশাসক হিসেবে তার সুদক্ষ নেতৃত্বে পিরোজপুর জেলার উন্নয়ন কর্মকাণ্ড আরও বেগবান হবে। 

অধ্যক্ষ আলমগীর হোসেন বলেন, পিরোজপুর প্রেসক্লাব আমার দীর্ঘদিনের কর্মস্থল এবং আবেগের জায়গা। জেলা পরিষদের প্রশাসক হিসেবে পিরোজপুরের সার্বিক উন্নয়নে আমি সবসময় সাংবাদিকদের গঠনমূলক সহযোগিতা প্রত্যাশা করি। এই সংবর্ধনা আমাকে আরও জনকল্যাণমূলক কাজ করতে উৎসাহিত করবে।
 
এফপি/অ
সর্বশেষ সংবাদ  
সর্বাধিক পঠিত  
YOU MAY ALSO LIKE  
Editor & Publisher: S. M. Mesbah Uddin
Editorial, News and Commercial Offices: Akram Tower, 15/5, Bijoynagar (9th Floor), Ramna, Dhaka-1000
Call: 01713-180024, 01675-383357 & 01840-000044
E-mail: [email protected], [email protected], [email protected]
...
🔝