তরুণ সমাজকে খেলাধুলার প্রতি আরও বেশি মনোনিবেশ করাতে ফেনীর সদর উপজেলার ১০ নম্বর ছনুয়া ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ড ও ৯ নম্বর ওয়ার্ডের মধ্যে এক প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত হয়েছে।
ফেনী জেলা ছাত্রদলের আন্তর্জাতিক বিষয়ক সহ-সম্পাদক তারেক রাহিদের উদ্যোগ ও পৃষ্ঠপোষকতায় আয়োজিত এ খেলায় অংশ নেয় ৮ নম্বর ওয়ার্ডের রাইজিং স্পোর্টিং ক্লাব এবং ৯ নম্বর ওয়ার্ডের টংগীর পাড় স্পোর্টিং ক্লাব।
খেলায় উপস্থিত ছিলেন ৯ নম্বর ওয়ার্ডের সাবেক মেম্বার মো. হানিফ, দৈনিক চিত্রের সাংবাদিক ও ক্রীড়া ব্যক্তিত্ব কামরুজ্জামান সুমন, ব্যবসায়ী নূর নবী হেলাল, রিয়াদ, বিপ্লব, সাইফুল ইসলামসহ এলাকার ক্রীড়াপ্রেমী তরুণ সমাজ ও প্রবীণ খেলোয়াড়রা।
ম্যাচে রেফারির দায়িত্ব পালন করেন ছনুয়া উচ্চ বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক মো. এনামুল হক।
টংগীর পাড় স্পোর্টিং ক্লাবের অধিনায়ক ছিলেন ইমরান হোসেন এবং রাইজিং স্পোর্টিং ক্লাবের অধিনায়ক ছিলেন আরিফ আহমেদ সজিব। উভয় দলই সৌহার্দ্যপূর্ণ ও প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ খেলার মাধ্যমে দর্শকদের দারুণ উপভোগ্য একটি ম্যাচ উপহার দেয়।
নির্ধারিত সময়ে খেলা ১-১ গোলে ড্র হয়। পরে টাইব্রেকারেও দুই দল ৩-৩ গোলে সমতায় থাকে।
এ ধরনের আয়োজন তরুণদের মাদক ও অপরাধ থেকে দূরে রেখে খেলাধুলামুখী করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে মন্তব্য করেন উপস্থিত অতিথিরা। আয়োজকরা ভবিষ্যতেও এ ধরনের ক্রীড়া আয়োজন অব্যাহত রাখার আশাবাদ ব্যক্ত করেন।
এফপি/এমআই