Dhaka, Saturday | 9 May 2026
         
English Edition
   
Epaper | Saturday | 9 May 2026 | English
দারুণ ফিফটিতে জন্মদিন রাঙালেন মুশফিক
হজযাত্রীদের ২৪ ঘণ্টা ১১ ভাষায় সেবা দেবে সৌদি আরব
রবীন্দ্রনাথ: প্রভাব, প্রতিদ্বন্দ্বিতা ও বর্তমান বিতর্ক
ঈদুল আজহায় স্কুল-কলেজে ১৬ দিন, মাদ্রাসায় ২১ দিনের ছুটি
শিরোনাম:

কসবায় বিএসএফের গুলিতে যুবক নিহত, আহত অন্তত ২০

প্রকাশ: শনিবার, ৯ মে, ২০২৬, ১১:০৬ এএম  (ভিজিটর : ৭)

ব্রাহ্মণবাড়িয়ার কসবা উপজেলার সীমান্ত এলাকায় ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)-এর গুলিতে মুরসালিন নামে এক যুবক নিহত হয়েছেন। এ ঘটনায় অন্তত ২০ জন আহত হওয়ার খবর পাওয়া গেছে।

শুক্রবার (৮ মে) রাত ১টার দিকে উপজেলার ধজনগর বাতানবাড়ি সীমান্ত এলাকায় এ ঘটনা ঘটে। নিহত মুরসালিন ওই এলাকার হেবজু মিয়ার ছেলে।

স্থানীয় সূত্রে জানা গেছে, গভীর রাতে একদল যুবক সীমান্ত এলাকায় অবস্থানকালে বিএসএফ সদস্যরা তাদের লক্ষ্য করে গুলি ছোড়ে। এতে ঘটনাস্থলেই মুরসালিন নিহত হন। গুলিবিদ্ধ হয়ে অন্তত ২০ জন আহত হন বলে স্থানীয়রা জানিয়েছেন। আহতদের মধ্যে কয়েকজনের অবস্থা গুরুতর বলে জানা গেছে।

ঘটনার পর নিহতের পরিবারে শোকের ছায়া নেমে এসেছে। আহতদের বিভিন্ন স্থানে চিকিৎসা দেওয়া হচ্ছে বলেও জানিয়েছেন স্থানীয়রা।

এ বিষয়ে বিজিবি ক্যাম্পের সঙ্গে যোগাযোগ করা হলে দায়িত্বরত সদস্যরা জানান, এ ঘটনায় এখন পর্যন্ত তাদের কাছে কোনো স্পষ্ট তথ্য বা আনুষ্ঠানিক অভিযোগ পৌঁছেনি।

এফপি/অ
সর্বশেষ সংবাদ  
সর্বাধিক পঠিত  
YOU MAY ALSO LIKE  
Editor & Publisher: S. M. Mesbah Uddin
Editorial, News and Commercial Offices: Akram Tower, 15/5, Bijoynagar (9th Floor), Ramna, Dhaka-1000
Call: 01713-180024, 01675-383357 & 01840-000044
E-mail: [email protected], [email protected], [email protected]
...
🔝