Dhaka, Tuesday | 5 May 2026
         
English Edition
   
Epaper | Tuesday | 5 May 2026 | English
ঈদ যাত্রা সহজ করতে যেসব রুটে চলবে স্পেশাল ট্রেন
শাপলা চত্বরের ঘটনায় ৫৮ জন নিহত হওয়ার তথ্য ট্রাইব্যুনালে
নুসরাত তাবাসসুমকে এমপি ঘোষণা করে গেজেট প্রকাশ
শাপলা চত্বর হত্যাকাণ্ড দিবস আজ
শিরোনাম:

শালিখায় ইয়াবাসহ গ্রেফতার ১

প্রকাশ: মঙ্গলবার, ৫ মে, ২০২৬, ৯:৩১ পিএম  (ভিজিটর : ১১)

মাগুরার শালিখা উপজেলায় ২৯ পিস ইয়াবাসহ এক মাদক কারবারিকে গ্রেফতার করেছে শালিখা থানা পুলিশ।

গ্রেফতারকৃত ব্যক্তি ফরিদপুর জেলার ভাঙ্গা থানার সরাইবাড়ি গ্রামের বাসিন্দা বালাম মাতুব্বরের ছেলে স্বপন মাতুব্বর (৩২)।

পুলিশ জানাই, গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারি স্বপন মাতুব্বর দীর্ঘদিন ধরে মাগুরা সদর উপজেলার টিলা গ্রামে মামার বাড়িতে অবস্থান করে গোপনে ইয়াবা ব্যবসা পরিচালনা করে আসছিল।

সোমবার (৪ মে) রাত প্রায় ৯টার দিকে শালিখা থানার এসআই মো. বিপ্লব হোসেন সঙ্গীয় ফোর্সসহ একটি দল শালিখা উপজেলা সদর দরিশলই সড়কের আড়পাড়া মুন্সিপাড়া ব্রিজ এলাকায় অভিযান চালায়। এ সময় মোটরসাইকেলযোগে আসা স্বপন মাতুব্বরকে আটক করা হয়।

পরে তার দেহ তল্লাশি করে ২৯ পিস ইয়াবা উদ্ধার করা হয়।

শালিখা থানার অফিসার ইনচার্জ মোতালেব হোসেন জানান, এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়ের করা হয়েছে।

এফপি/জেএস
সর্বশেষ সংবাদ  
সর্বাধিক পঠিত  
YOU MAY ALSO LIKE  
Editor & Publisher: S. M. Mesbah Uddin
Editorial, News and Commercial Offices: Akram Tower, 15/5, Bijoynagar (9th Floor), Ramna, Dhaka-1000
Call: 01713-180024, 01675-383357 & 01840-000044
E-mail: [email protected], [email protected], [email protected]
...
🔝