Dhaka, Tuesday | 5 May 2026
         
English Edition
   
Epaper | Tuesday | 5 May 2026 | English
ঈদ যাত্রা সহজ করতে যেসব রুটে চলবে স্পেশাল ট্রেন
শাপলা চত্বরের ঘটনায় ৫৮ জন নিহত হওয়ার তথ্য ট্রাইব্যুনালে
নুসরাত তাবাসসুমকে এমপি ঘোষণা করে গেজেট প্রকাশ
শাপলা চত্বর হত্যাকাণ্ড দিবস আজ
শিরোনাম:

তানোরে বিশেষ অভিযানে নারী মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

প্রকাশ: মঙ্গলবার, ৫ মে, ২০২৬, ৯:১০ পিএম  (ভিজিটর : ৬)

রাজশাহীর তানোর উপজেলায় রাত্রীকালীন বিশেষ অভিযানে ১৫টি মামলার আসামি এক কুখ্যাত নারী মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে পুলিশ। এ সময় তার কাছ থেকে গাঁজা ও চোলাইমদ তৈরির উপাদান জব্দ করা হয়েছে।

পুলিশ সূত্রে জানা গেছে, মঙ্গলবার (৫ মে) রাতে তানোর থানার এসআই মোঃ মাসুদ আলীর নেতৃত্বে সঙ্গীয় এসআই মোঃ মামুনুর রশিদ ও পুলিশের একটি দল বিশেষ অভিযান পরিচালনা করেন। অভিযানকালে উপজেলার রায়তান বড়শো এলাকায় নিজ বাড়ি থেকে পতিমা রাণী (৫৯) নামে এক নারী মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করা হয়। তিনি মৃত মহেশের স্ত্রী এবং মৃত জসোদার মেয়ে।

অভিযান চলাকালে তার বাড়িতে তল্লাশি চালিয়ে টিয়া রঙের একটি পলিথিনের মধ্যে রাখা ৭৫ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়। উদ্ধারকৃত গাঁজার আনুমানিক মূল্য প্রায় তিন হাজার টাকা।

এছাড়া একটি স্টিলের পাতিলের মধ্যে রাখা প্রায় ২০ লিটার চোলাইমদ তৈরির উপাদান ‘জাওয়া’ জব্দ করা হয়েছে, যার আনুমানিক মূল্য প্রায় ২০ হাজার টাকা বলে জানিয়েছে পুলিশ।

পুলিশ আরও জানায়, গ্রেপ্তারকৃত পতিমা রাণীর বিরুদ্ধে বিভিন্ন অভিযোগে পূর্বে ১৫টি মামলা রয়েছে। তিনি দীর্ঘদিন ধরে এলাকায় মাদক ব্যবসার সঙ্গে জড়িত বলে অভিযোগ রয়েছে। এ ঘটনায় তানোর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে নিয়মিত মামলা দায়ের করা হয়েছে। পরে গ্রেপ্তারকৃত আসামিকে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়।

তানোর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এসএম মাসুদ পারভেজ বলেন, “তানোর উপজেলায় মাদকবিরোধী অভিযান জোরদার করা হয়েছে। মাদক কারবারি ও অপরাধীদের বিরুদ্ধে পুলিশের অভিযান অব্যাহত থাকবে।”

এফপি/জেএস
সর্বশেষ সংবাদ  
সর্বাধিক পঠিত  
YOU MAY ALSO LIKE  
Editor & Publisher: S. M. Mesbah Uddin
Editorial, News and Commercial Offices: Akram Tower, 15/5, Bijoynagar (9th Floor), Ramna, Dhaka-1000
Call: 01713-180024, 01675-383357 & 01840-000044
E-mail: [email protected], [email protected], [email protected]
...
🔝