Dhaka, Tuesday | 5 May 2026
         
English Edition
   
Epaper | Tuesday | 5 May 2026 | English
শাপলা চত্বরের ঘটনায় ৫৮ জন নিহত হওয়ার তথ্য ট্রাইব্যুনালে
নুসরাত তাবাসসুমকে এমপি ঘোষণা করে গেজেট প্রকাশ
শাপলা চত্বর হত্যাকাণ্ড দিবস আজ
২৪ ঘণ্টায় হাম ও উপসর্গে ১৭ জনের র্মৃত্যু
শিরোনাম:

মুন্সীগঞ্জে সিএনজি চোর চক্রের ৩ সদস্য গ্রেপ্তার

প্রকাশ: মঙ্গলবার, ৫ মে, ২০২৬, ৬:৩২ পিএম  (ভিজিটর : ৬)

মুন্সীগঞ্জের গজারিয়া থানা পুলিশের অভিযানে আন্তঃজেলা সিএনজি চোর চক্রের তিন সদস্যকে গ্রেপ্তার করা হয়েছে। এ সময় একটি চুরি হওয়া সিএনজি উদ্ধার করা হয়।

মঙ্গলবার (৫ মে) ভোরে কুমিল্লা জেলার সদর দক্ষিণ থানার সোহাগ গাজী এলাকায় এ অভিযান চালানো হয়।

গ্রেপ্তারকৃতরা হলেন, গজারিয়া উপজেলার পোড়াচক বাউশিয়া এলাকার মোঃ আল আমিন (৩৬), একই এলাকার মোঃ রুহুল আমিন (৩৮) এবং কুমিল্লা সদর দক্ষিণ উপজেলার মথুরাপুর এলাকার মোঃ রুবেল (৩১)।

পুলিশ সূত্রে জানা যায়, গ্রেপ্তারকৃতরা দীর্ঘদিন ধরে দেশের বিভিন্ন জেলা থেকে সিএনজি অটোরিকশা চুরি করে তা সংগ্রহ ও বিক্রির সঙ্গে জড়িত ছিল। গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয় এবং একটি চুরি হওয়া সিএনজি উদ্ধার করা হয়।

গজারিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাসান আলী বলেন, গ্রেপ্তারকৃতরা একটি সংঘবদ্ধ চোর চক্রের সদস্য। তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে এবং চক্রের অন্যান্য সদস্যদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে।

এফপি/জেএস
সর্বশেষ সংবাদ  
সর্বাধিক পঠিত  
YOU MAY ALSO LIKE  
Editor & Publisher: S. M. Mesbah Uddin
Editorial, News and Commercial Offices: Akram Tower, 15/5, Bijoynagar (9th Floor), Ramna, Dhaka-1000
Call: 01713-180024, 01675-383357 & 01840-000044
E-mail: [email protected], [email protected], [email protected]
...
🔝