Dhaka, Sunday | 21 June 2026
         
English Edition
   
Epaper | Sunday | 21 June 2026 | English
সরকারি চাকরিজীবীদের টানা ৪ দিনের ছুটির সুযোগ
জাতিসংঘে বাংলাদেশ: রোহিঙ্গাদের নিজ দেশে দ্রুত প্রত্যাবাসনে জোর
৬ মাসের মধ্যে চালু হচ্ছে ৫ বিশেষায়িত শিশু হাসপাতাল
ষষ্ঠ শ্রেণি থেকেই বাধ্যতামূলক হচ্ছে কারিগরি শিক্ষা: শিক্ষামন্ত্রী
শিরোনাম:

পুলিশ রিমান্ডে চাঞ্চল্যকর তথ্য দিল কলা ইমরান

প্রকাশ: মঙ্গলবার, ৫ মে, ২০২৬, ৮:১৪ পিএম  (ভিজিটর : ৫২)

গাজীপুরের টঙ্গীর আলোচিত চাঁদাবাজীর ঘটনার মূলহোতা কলা ইমরানকে গ্রেফতারের পর রিমান্ডে নেয় পুলিশ।

তিন দিনের রিমান্ড শেষে মঙ্গলবার (৫ মে) তাকে কারাগারে প্রেরণ করা হয়েছে। জিজ্ঞাসাবাদে গুরুত্বপূর্ণ তথ্য পাওয়া গেছে বলে নিশ্চিত করেছে পুলিশ।

মামলার তদন্ত কর্মকর্তা উপ পরিদর্শক শহিদুল ইসলাম বলেন, খুবই ধূর্ত প্রক্রিতির লোক কলা ইমরান। জিজ্ঞাসাবাদে পুলিশকে বিভ্রান্ত করতে বিভিন্ন সময় বিভিন্ন তথ্য দেয় সে। এক পর্যায়ে অধিকতর জিজ্ঞাসাবাদে বেশ কিছু চাঞ্চল্যকর তথ্য দেয় ইমরান। পরে তার দেখানো মতে বিসিক এলাকার ন্যাশনাল টিউব কারখানার পাশে বট গাছের নিচ থেকে চাঁদাবাজিতে ব্যবহারিত সুইচ গিয়ার ছুরিটা উদ্ধার করা হয়।

এর আগে টঙ্গীর দত্তপাড়া এলাকায় সুইচ গিয়ার ঠেকিয়ে এক ব্যবসায়িকে জিম্মি করে চাঁদা আদায় করে কলা ইমরান বাহিনী। এই ঘটনার একটি সিসি টিভি ফুটেজ সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়। পরে ওই ব্যবসায়ির দায়ের করা মামলার ভিত্তিতে নরসিংদী থেকে র‍্যাবের সহায়তায় তাকে গ্রেফতার করা হয়।

এবিষয়ে টঙ্গী পূর্ব থানার অফিসার ইনচার্জ মেহেদী হাসান বলেন, জিজ্ঞাসাবাদে কলা ইমরান বেশ কিছু চাঞ্চল্যকর তথ্য দিয়েছে সেগুলো যাচাই বাছাই করা হচ্ছে। তাকে আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।

এফপি/জেএস
সর্বশেষ সংবাদ  
সর্বাধিক পঠিত  
YOU MAY ALSO LIKE  
Editor & Publisher: S. M. Mesbah Uddin
Editorial, News and Commercial Offices: Akram Tower, 15/5, Bijoynagar (9th Floor), Ramna, Dhaka-1000
Call: 01713-180024, 01675-383357 & 01840-000044
E-mail: [email protected], [email protected], [email protected]
...
🔝