Dhaka, Tuesday | 5 May 2026
         
English Edition
   
Epaper | Tuesday | 5 May 2026 | English
শাপলা চত্বরের ঘটনায় ৫৮ জন নিহত হওয়ার তথ্য ট্রাইব্যুনালে
নুসরাত তাবাসসুমকে এমপি ঘোষণা করে গেজেট প্রকাশ
শাপলা চত্বর হত্যাকাণ্ড দিবস আজ
২৪ ঘণ্টায় হাম ও উপসর্গে ১৭ জনের র্মৃত্যু
শিরোনাম:

সিসিটিভিতে ধরা পড়ল কসবায় শিশু অপহরণ দৃশ্য

প্রকাশ: মঙ্গলবার, ৫ মে, ২০২৬, ৫:৫৮ পিএম  (ভিজিটর : ৬)

ব্রাহ্মণবাড়িয়ার কসবা উপজেলায় হাবিবা নামের এক শিশুকে অপহরণের অভিযোগ উঠেছে। উপজেলার বায়েক ইউনিয়নের মঙ্গলবার (৫ মে) নয়নপুর বাজার এলাকায় এ ঘটনা ঘটে। ঘটনার পর থেকেই নিখোঁজ শিশুটিকে খুঁজে পেতে উদ্বেগ-উৎকণ্ঠায় দিন কাটাচ্ছেন তার পরিবার ও স্বজনরা।

স্থানীয় সূত্র ও পরিবার জানায়, দুপুরের দিকে নয়নপুর বাজারের পশ্চিম পাশে সড়কের ওপর খেলাধুলা করছিল হাবিবা। এ সময় অজ্ঞাতপরিচয় এক ব্যক্তি ব্যাটারিচালিত অটোরিকশা নিয়ে এসে কৌশলে শিশুটিকে তুলে নিয়ে যায়। পুরো ঘটনাটি আশপাশের একটি সিসিটিভি ক্যামেরায় ধরা পড়ে, যা ইতোমধ্যে স্থানীয়দের মধ্যে ছড়িয়ে পড়েছে।

সিসিটিভি ফুটেজে দেখা যায়, ব্র্যাক ব্যাংকের সামনে সড়ক থেকে শিশুটিকে অটোরিকশায় তুলে নিয়ে যাওয়া হচ্ছে। ঘটনার সময় কালো বোরখা পরিহিত এক মহিলাকেও একই এলাকায় ঘোরাফেরা করতে দেখা গেছে। স্থানীয়দের সন্দেহ, ওই মহিলার সঙ্গে অপহরণের কোনো যোগসূত্র থাকতে পারে। বিষয়টি খতিয়ে দেখার দাবি জানিয়েছেন এলাকাবাসী।

অপহৃত হাবিবা কায়েমপুর ইউনিয়নের গোবিন্দপুর গ্রামের আল আমিন সরকারের মেয়ে। সন্তানের হঠাৎ নিখোঁজ হওয়ার পর থেকে পরিবারে নেমে এসেছে শোকের ছায়া। মা-বাবা ও স্বজনদের আহাজারিতে এলাকায় হৃদয়বিদারক পরিস্থিতির সৃষ্টি হয়েছে। সম্ভাব্য বিভিন্ন আত্মীয়স্বজনের বাড়ি ও আশপাশের এলাকায় খোঁজ নেওয়া হলেও এখন পর্যন্ত শিশুটির কোনো সন্ধান পাওয়া যায়নি।

এ ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।

স্থানীয়রা দ্রুত আইনশৃঙ্খলা বাহিনীর হস্তক্ষেপ কামনা করেছেন এবং সিসিটিভি ফুটেজ বিশ্লেষণের মাধ্যমে অপরাধীদের শনাক্ত ও গ্রেপ্তারের দাবি জানিয়েছেন।

এ বিষয়ে জানতে চাইলে কসবা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাজনীন সুলতানা মুঠোফোনে ‘একাত্তর টিভি’কে জানান, নয়নপুর বাজার থেকে একটি শিশু অপহরণের বিষয়টি তারা শুনেছেন। তবে এখন পর্যন্ত থানায় কোনো লিখিত অভিযোগ জমা পড়েনি। অভিযোগ পাওয়া গেলে বিষয়টি গুরুত্ব সহকারে তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে বলে তিনি জানান।

এদিকে, শিশুটিকে দ্রুত উদ্ধার এবং দোষীদের শাস্তির দাবিতে এলাকায় ক্ষোভ ও উদ্বেগ বাড়ছে। স্থানীয় জনপ্রতিনিধিরাও বিষয়টিকে গুরুত্ব দিয়ে দেখার আশ্বাস দিয়েছেন।

এফপি/জেএস
সর্বশেষ সংবাদ  
সর্বাধিক পঠিত  
YOU MAY ALSO LIKE  
Editor & Publisher: S. M. Mesbah Uddin
Editorial, News and Commercial Offices: Akram Tower, 15/5, Bijoynagar (9th Floor), Ramna, Dhaka-1000
Call: 01713-180024, 01675-383357 & 01840-000044
E-mail: [email protected], [email protected], [email protected]
...
🔝