Dhaka, Saturday | 2 May 2026
         
English Edition
   
Epaper | Saturday | 2 May 2026 | English
এক লাখ স্বাস্থ্যকর্মী নিয়োগ দেওয়া হবে, ৮০ শতাংশই নারী
ইরানের জন্য স্থল বাণিজ্য পথ খুলে দিলো পাকিস্তান
প্রথম বাংলাদেশি হিসেবে হিমালয়ে বাবর আলীর নতুন ইতিহাস
২০ জেলায় দুপুরের মধ্যে ঝড় ও বজ্রবৃষ্টির আভাস
শিরোনাম:

সুন্দরবনে মুক্তিপণ দিয়ে ছাড়া পেলেন ৬ জেলে

প্রকাশ: শনিবার, ২ মে, ২০২৬, ৬:১৪ পিএম  (ভিজিটর : ১০)

সুন্দরবনে বনদস্যুদের কবলে ১৩ দিন  জিম্মী থাকার পরে মুক্তিপণ দিয়ে  শনিবার (২ মে) ভোর রাতে বাড়ী ফিরেছেন ৬ জেলে। গত ২০ এপ্রিল পূর্ব সুন্দরবনের কোকিলমনি ও চাতরা এলাকা থেকে বনদস্যু শরীফ ও নানা ভাই বাহিনী এই ৬ জেলেকে অপহরণ করে।

দস্যুদের কবল থেকে  ফিরে আসা শরণখোলা (পানিরঘাট) এলাকার জেলে কালাম ফরাজীর স্ত্রী নাজমা বেগম দুপুরে মোবাইল ফোনে জানান, তার স্বামী কালাম ফরাজী সহ অপর ৫ জেলে দস্যুদের মুক্তিপণ দিয়ে ১৩ দিন পরে  শনিবার ভোর রাতে বাড়ী ফিরে এসেছেন। অপর জেলেরা হচ্ছেন, শরণখোলা গ্রামের আনোয়ার বয়াতী, কিবরুল, মঠবাড়ীয়ার হরিণটানা গ্রামের মহসিন ও আঃ সালাম। অন্য এক জেলের নাম জানা যায়নি।

ফিরে আসা জেলেদের মহাজন নিরাপত্তার স্বার্থে নাম প্রকাশে অনিচ্ছুক শরণখোলা বাজারের মৎস্য ব্যবসায়ী বলেন, তার ৬ জেলেকে শরীফ ও নানা ভাই বাহিনী গত ২০ এপ্রিল সুন্দরবনের কোকিলমনি ও চাতরা এলাকা থেকে মুক্তিপণের দাবীতে অপহরণ করে সুন্দরবনের অজ্ঞাতস্থানে আটকে রাখে। দস্যুদের দাবীকৃত লক্ষাধিক টাকা বিকাশের মাধ্যমে  মুক্তিপণ দিয়ে জেলেদের ছাড়িয়ে আনা হয়েছে। এখনো কয়েকজন মৌয়াল দস্যুদের কব্জায় আটক রয়েছে। বর্তমানে সুন্দরবনে বনদস্যুদের নীরব চাঁদাবাজী চলছে। জেলে মৌয়ালরা অসহায় হয়ে পড়েছেন। সুন্দরবনে মাছ ধরতে গিয়ে আবার বিপদে পড়বে এই ভয়ে কেউ মুখ খুলতে সাহস পায়না বলে ঐ মহাজন জানান।

শরণখোলা থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ শামিনুল হক বলেন, সুন্দরবনে মুক্তিপণ দিয়ে জেলে ফিরে আসার খবর তার জানা নেই। কেউ কোন অভিযোগ দেয়নি। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলে তিনি জানান।

এফপি/জেএস
সর্বশেষ সংবাদ  
সর্বাধিক পঠিত  
YOU MAY ALSO LIKE  
Editor & Publisher: S. M. Mesbah Uddin
Editorial, News and Commercial Offices: Akram Tower, 15/5, Bijoynagar (9th Floor), Ramna, Dhaka-1000
Call: 01713-180024, 01675-383357 & 01840-000044
E-mail: [email protected], [email protected], [email protected]
...
🔝