Dhaka, Saturday | 2 May 2026
         
English Edition
   
Epaper | Saturday | 2 May 2026 | English
এক লাখ স্বাস্থ্যকর্মী নিয়োগ দেওয়া হবে, ৮০ শতাংশই নারী
ইরানের জন্য স্থল বাণিজ্য পথ খুলে দিলো পাকিস্তান
প্রথম বাংলাদেশি হিসেবে হিমালয়ে বাবর আলীর নতুন ইতিহাস
২০ জেলায় দুপুরের মধ্যে ঝড় ও বজ্রবৃষ্টির আভাস
শিরোনাম:

বজ্রপাতের বিকট শব্দে কৃষকের মৃত্যু

প্রকাশ: শনিবার, ২ মে, ২০২৬, ৭:১১ পিএম  (ভিজিটর : ৫)

কক্সবাজারের টেকনাফে বজ্রপাতের বিকট শব্দে মো. সরওয়ার আলম নামে এক কৃষক মারা গেছেন।

শনিবার (২ মে) দুপুরে নাফনদী থেকে মাছ ধরে বাড়ি ফেরার পথে খারাংখালির লবণ মাঠে এ ঘটনা ঘটে। মো. সরওয়ার আলম টেকনাফ উপজেলার হোয়াইক্যং ইউনিয়নের খারাংখালি নতুন পাড়ার নুরুল আলমের ছেলে। পেশায় তিনি লবণ চাষ করতেন।

স্থানীয় হুমায়ুন আহমেদ জানান, শনিবার খারাংখালির বাসিন্দা সরওয়ার নাফ নদীতে জাল নিয়ে মাছ ধরতে যান। দুপুরে মাছ ধরে বাড়ি ফেরার পথে বজ্রপাতের বিকট শব্দে তিনি স্ট্রোক করে অসুস্থ হয়ে পড়েন। পরে তাকে হাসপাতালে নেওয়া হয়।

স্থানীয় হ্নীলা হেলথ কেয়ার ডায়াগনস্টিক অ্যান্ড ডক্টরস চেম্বারের মেডিকেল অফিসার ডা. হাসান মিয়া বলেন, সরওয়ার নামে এক ব্যক্তিকে হেলথ কেয়ারে আনা হলে আমরা পরীক্ষা-নিরীক্ষা করে তাকে মৃত অবস্থায় পাই। পরে তার স্বজনরা মরদেহ নিয়ে যান।

হোয়াইক্যং পুলিশ ফাঁড়ির ইনচার্জ পুলিশ পরিদর্শক হাফিজুর রহমান জানান, প্রাথমিকভাবে জানা গেছে সরওয়ার আলম নামে এক ব্যক্তি বজ্রপাতের বিকট শব্দে মারা গেছেন।

এফপি/জেএস
সর্বশেষ সংবাদ  
সর্বাধিক পঠিত  
YOU MAY ALSO LIKE  
Editor & Publisher: S. M. Mesbah Uddin
Editorial, News and Commercial Offices: Akram Tower, 15/5, Bijoynagar (9th Floor), Ramna, Dhaka-1000
Call: 01713-180024, 01675-383357 & 01840-000044
E-mail: [email protected], [email protected], [email protected]
...
🔝