Dhaka, Saturday | 2 May 2026
         
English Edition
   
Epaper | Saturday | 2 May 2026 | English
এক লাখ স্বাস্থ্যকর্মী নিয়োগ দেওয়া হবে, ৮০ শতাংশই নারী
ইরানের জন্য স্থল বাণিজ্য পথ খুলে দিলো পাকিস্তান
প্রথম বাংলাদেশি হিসেবে হিমালয়ে বাবর আলীর নতুন ইতিহাস
২০ জেলায় দুপুরের মধ্যে ঝড় ও বজ্রবৃষ্টির আভাস
শিরোনাম:

শ্রীমঙ্গলে ৩৩ ঘণ্টায় ১৭৩ মিলিমিটার বৃষ্টিপাত

প্রকাশ: শনিবার, ২ মে, ২০২৬, ৫:২৫ পিএম  (ভিজিটর : ৮)

টানা বৃষ্টিতে ভিজছে চায়ের রাজধানী শ্রীমঙ্গল। গত ৩৩ ঘণ্টায় এখানে রেকর্ড করা হয়েছে ১৭৩.২ মিলিমিটার বৃষ্টিপাত, যা জনজীবনে স্বাভাবিক ছন্দে বিঘ্ন ঘটিয়েছে।

অবিরাম বর্ষণে শহরের বিভিন্ন সড়কে যান চলাচলে ধীরগতি দেখা দেয়, পাশাপাশি মানুষের উপস্থিতিও ছিল তুলনামূলক কম।

শ্রীমঙ্গল আবহাওয়া পর্যবেক্ষণ কেন্দ্র সূত্রে জানা গেছে, শুক্রবার ১ মে সকাল ৬টা থেকে শনিবার সকাল ৬টা পর্যন্ত ২৪ ঘণ্টায় ১৩৩.৬ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়। এরপর শনিবার (২ মে) সকাল ৬টা থেকে বিকেল ৩টা পর্যন্ত আরও ৩৯.৬ মিলিমিটার বৃষ্টিপাত হয়। সব মিলিয়ে ৩৩ ঘণ্টায় মোট বৃষ্টিপাত দাঁড়ায় ১৭৩.২ মিলিমিটার।

আবহাওয়া পর্যবেক্ষণ কেন্দ্রের অফিসার ইনচার্জ মো. আনিসুর রহমান ঢাকা আবহাওয়া অফিসের উদ্ধৃতি দিয়ে জানান, দেশের অভ্যন্তরে বজ্রমেঘ তৈরি অব্যাহত থাকায় অতি ভারী বর্ষন হচ্ছে। ভারী থেকে অতি ভারী বর্ষনের কারনে কোথায়ও কোথায়ও অস্থায়ীভাবে জলাবদ্ধতা সৃষ্টি হতে পারে।

এদিকে, বৃষ্টির প্রভাবে তাপমাত্রাও কিছুটা কমে এসেছে। শনিবার শ্রীমঙ্গলে সর্বনিম্ন তাপমাত্রা ছিল ২০.৫ ডিগ্রি সেলসিয়াস এবং বিকেল ৩টায় সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয় ২৫.৭ ডিগ্রি সেলসিয়াস।

স্থানীয় বাসিন্দারা জানান, হঠাৎ করে টানা বৃষ্টির কারণে দৈনন্দিন কাজকর্মে কিছুটা বিঘ্ন ঘটছে। বিশেষ করে নিম্নাঞ্চলে পানি জমে সাময়িক ভোগান্তি তৈরি হয়েছে।

এফপি/জেএস
সর্বশেষ সংবাদ  
সর্বাধিক পঠিত  
YOU MAY ALSO LIKE  
Editor & Publisher: S. M. Mesbah Uddin
Editorial, News and Commercial Offices: Akram Tower, 15/5, Bijoynagar (9th Floor), Ramna, Dhaka-1000
Call: 01713-180024, 01675-383357 & 01840-000044
E-mail: [email protected], [email protected], [email protected]
...
🔝