Dhaka, Saturday | 2 May 2026
         
English Edition
   
Epaper | Saturday | 2 May 2026 | English
এক লাখ স্বাস্থ্যকর্মী নিয়োগ দেওয়া হবে, ৮০ শতাংশই নারী
ইরানের জন্য স্থল বাণিজ্য পথ খুলে দিলো পাকিস্তান
প্রথম বাংলাদেশি হিসেবে হিমালয়ে বাবর আলীর নতুন ইতিহাস
২০ জেলায় দুপুরের মধ্যে ঝড় ও বজ্রবৃষ্টির আভাস
শিরোনাম:

মাগুরায় ১১ দলীয় জোটের গণ মিছিল ও সমাবেশ

প্রকাশ: শনিবার, ২ মে, ২০২৬, ৫:০৫ পিএম  (ভিজিটর : ১১)

মাগুরায় ১১দলীয় জোটের উদ্যোগে কেন্দ্রীয় কর্মসূচীর অংশ হিসেবে গণভোটের রায় ও জুলাই জাতীয় সনদ বাস্তবায়নের দাবীতে গণ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

(২ মে) শনিবার সকাল ১০টায় ঐতিহাসিক নোমানী ময়দানে মিছিলের আগে সমাবেশ অনুষ্ঠিত হয়।

সমাবেশে মাগুরা জেলা জামায়াতে ইসলামীর আমীর অধ্যাপক এম বি বাকেরের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাগুরা জেলা জামায়াতে ইসলামীর সাবেক আমীর ও কেন্দ্রীয় মজলিশে শুরার অন্যতম সদস্য আলহাজ্ব আব্দুল মতিন।

জেলা জামায়াতে ইসলামীর সেক্রেটারী অধ্যাপক মাওলানা সাইদ আহমেদ বাচ্চু ও সহকারী সেক্রেটারী মাওলানা মারুফ কারখীর সঞ্চালনায় বক্তব্য রাখেন জেলা জামায়াতে ইসলামীর নায়েবে আমীর অধ্যক্ষ মাওলানা মাহবুবুর রহমান, ইসলামী ছাত্র শিবির প্রথম জেলা সভাপতি ও আগামী পৌরসভা নির্বাচনে জামায়াতে ইসলামী মনোনীত মাগুরা সভার মেয়রপদপ্রার্থী মোঃ মাসুদুল আলম, জেলা সহকারী সেক্রেটারী অধ্যাপক মাওলানা মশিউর রহমান ও সদর উপজেলা জামায়াতে ইসলামীর আমীর ও উপজেলা পরিষদের সাবেক ভাইসচেয়ারম্যান সহকারী অধ্যাপক মোঃ ফারুক হুসাইন, শ্রমিক কল্যাণ ফেডারেশনের মাগুরা জেলা শাখার সভাপতি ও শালিখা উপজেলা পরিষদের সাবেক ভাইসচেয়ারম্যান মোঃ ইব্রাহিম বিশ্বাস, পৌর জামায়াতের আমীর সহকারী অধ্যাপক মাওলানা আশরাফুল আলম, শ্রীপুর উপজেলা জামায়াতে ইসলামীর আমীর অধ্যাপক মাওলানা ফখরুদ্দিন মিজান, শালিখা উপজেলা আমীর অধ্যাপক মাওলানা মোঃ আফসার আলী, মহম্মদপুর উপজেলা আমীর অধ্যাপক মাওলানা নূর আহমেদ, জেলা জামায়াতে ইসলামীর শুরা সদস্য সাবেক ছাত্রনেতা বি এম এরশাদুল্লাহ অহিদ, বিডিপি মাগুরা জেলা শাখার সভাপতি কাজী আব্দুল আওয়াল সবুর, অমুসলিম শাখার সেক্রেটারী বাবু উত্তম কুমার বিশ্বাস, ইসলামী ছাত্র শিবিরের জেলা সভাপতি মোঃ জুবায়ের হোসেনসহ, আরো অনেকে।

সমাবেশ শেষে নোমানী ময়দান থেকে গণ মিছিল বের হয়ে শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে চৌরঙ্গী মোড়ে গিয়ে আনুষ্ঠানিক ভাবে শেষ হয়।
 
এ সময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন জেলা জামায়াতে ইসলামীর সাবেক জেলা আমীর হাফেজ মাওলানা মোঃ লিয়াকত আলী খানসহ ১১ দলীয় জোটের জেলা ও উপজেলা পর্যায়ের বিভিন্ন স্তরের নেতৃবৃন্দ।

এফপি/জেএস
সর্বশেষ সংবাদ  
সর্বাধিক পঠিত  
YOU MAY ALSO LIKE  
Editor & Publisher: S. M. Mesbah Uddin
Editorial, News and Commercial Offices: Akram Tower, 15/5, Bijoynagar (9th Floor), Ramna, Dhaka-1000
Call: 01713-180024, 01675-383357 & 01840-000044
E-mail: [email protected], [email protected], [email protected]
...
🔝