Dhaka, Saturday | 2 May 2026
         
English Edition
   
Epaper | Saturday | 2 May 2026 | English
এক লাখ স্বাস্থ্যকর্মী নিয়োগ দেওয়া হবে, ৮০ শতাংশই নারী
ইরানের জন্য স্থল বাণিজ্য পথ খুলে দিলো পাকিস্তান
প্রথম বাংলাদেশি হিসেবে হিমালয়ে বাবর আলীর নতুন ইতিহাস
২০ জেলায় দুপুরের মধ্যে ঝড় ও বজ্রবৃষ্টির আভাস
শিরোনাম:

শ্রমিকের ন্যায্য মজুরি তাদের অধিকার-এটি কারো দয়া নয়

ইঞ্জিনিয়ার এনামুল হক এম.পি

প্রকাশ: শনিবার, ২ মে, ২০২৬, ৪:৫৪ পিএম  (ভিজিটর : ৩৩)

উপজেলা জামায়াতে ইসলামীর নেতৃত্বাধীন বাংলাদেশ শ্রমিককল্যাণ ফেডারেশনের আয়োজনে র‌্যালী ও শ্রমিক সমাবেশ অনুষ্ঠিত হয়। 

১ মে সকাল সাড়ে ৯ টায় ধামইরহাট বালিকা উচ্চ বিদ্যালয় প্রাঙ্গনে ফেডারেশনের সভাপতি হাফিজুর রহমানের সভাপতিত্বে শ্রমিক সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে নওগাঁ-২ আসনের জামায়াতের এম.পি ইঞ্জিনিয়ার এনামুল হক বলেন, ‘শ্রমিকের ন্যায্য মজুরি তাদের অধিকার, এটি কারো দয়া নয়।’

সমাবেশ জেলা ওলামা বিভাগের সভাপতি একে এম ফজলুর রহমান, উপজেলা জামায়াতের আমির মাওলানা কামরুজ্জামান জুয়েল, নায়ের আমির আতাউর রহমান, সেক্রেটারী রেজুয়ান হোসেন, পৌর সহ-সেক্রেটারী আবু সাঈদ সিদ্দীকী প্রমুখ বক্তব্য প্রদান করেন। শেষে একটি বর্ণাঢ্য র‌্যালী উপজেলা প্রধান সড়ক প্রদক্ষিন করে।

অপরদিকে ধামইরহাট উপজেলা প্রশাসনের উদ্যোগে মহান মে দিবস এবং জাতীয় পেশাগত স্বাস্থ্য ও সেফটি দিবস পালিত হয়েছে। এ উপলক্ষে সকাল সাড়ে ৮টায় বিভিন্ন শ্রেণী পেশার শ্রমিকদের নিয়ে একটি র‌্যালি উপজেলার প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে উপজেলা অডিটরিয়ামে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। 

সহকারি কমিশনার (ভুমি) সাজ্জাদ পারভেজ এর সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য প্রদান করেন উপজেলা রিক্সা ও ভ্যান শ্রমিক উপদেষ্টা ইব্রাহিম হোসেন, উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক জাহাঙ্গীর আলম লিটন, উপজেলা জামায়াতে ইসলামীর আমির মাওলানা কামরুজ্জামান প্রমূখ। 

এছাড়াও সকাল ৮ টায় উপজেলা বিএনপির রিক্সা ও ভ্যান শ্রমিক ইউনিয়নের আয়োজনে শ্রমিক সংগঠনের উপদেষ্টা ইব্রাহীম হোসেন ও যুব দলের যুগ্ম আহবায়ক জাহাঙ্গীর আলম লিটনের নেতৃতে বর্ণাঢ্য র‌্যালীতে অংশগ্রহণ করেন শ্রমিক ইউনিয়নের সভাপতি আব্দুল হামিদ, সম্পাদক মেহেরুল হাসান মেবুসহ সংগঠনের নেতৃবৃন্দ। 

এফপি/অ

সর্বশেষ সংবাদ  
সর্বাধিক পঠিত  
YOU MAY ALSO LIKE  
Editor & Publisher: S. M. Mesbah Uddin
Editorial, News and Commercial Offices: Akram Tower, 15/5, Bijoynagar (9th Floor), Ramna, Dhaka-1000
Call: 01713-180024, 01675-383357 & 01840-000044
E-mail: [email protected], [email protected], [email protected]
...
🔝