Dhaka, Friday | 1 May 2026
         
English Edition
   
Epaper | Friday | 1 May 2026 | English
ড. ইউনূসের বিতর্কিত সিদ্ধান্ত, মার্কিনিদের মন জয়ে শ্রমিক অধিকার ক্ষুণ্ণ করে প্রজ্ঞাপন
৪৮ ঘণ্টার ভেতর পুরো দেশে তাণ্ডব চালাবে কালবৈশাখী
বেড়েছে নারীর প্রতি সহিংসতা, এপ্রিলেই মব হামলায় নিহত ২১
বিশ্বকাপ না খেলা ‘বড় ভুল’ ছিল বাংলাদেশের
শিরোনাম:

পত্নীতলায় পৃথক পৃথক আয়োজনে মহান মে দিবস পালিত

প্রকাশ: শুক্রবার, ১ মে, ২০২৬, ৫:২৬ পিএম  (ভিজিটর : ৮)

নওগাঁর পত্নীতলায় ভিন্ন ভিন্ন শ্রমিক সংগঠনের পৃথক পৃথক আয়োজনে মহান মে দিবস ও আন্তর্জাতিক শ্রমিক দিবস পালন করা  হয়েছে।

শুক্রবার ( ১ মে) সকাল ১০ টায় বাংলাদেশ জাতীয়তাবাদী শ্রমিক দল পত্নীতলা শাখার আয়োজনে থানা শ্রমিক দলের সভাপতি শহিদুল ইসলাম ও সম্পাদক সাগর হোসেনের নেতৃত্বে র‌্যালিতে উপস্থিত ছিলেন পত্নীতলা উপজেলা বিএনপির সভাপতি মোকছেদুল হক সিরি, সাধারণ সম্পাদক আব্দুল্লাহ আল ফারুক সাংগঠনিক সম্পাদক রমজান আলী সরদার সহ উপজেলা শ্রমিক দল, বিএনপির অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ প্রমূখ।

বাংলাদেশ জাতীয় শ্রমিক কল্যাণ ফেডারেশন পত্নীতলা উপজেলা ও নজিপুর পৌর শাখার আয়োজনে সভাপতি আইয়ুব আলীর নেতৃত্বে র‌্যালিতে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামী নওগাঁ জেলা শাখা নায়েবে আমীর  ৪৭ নওগাঁ-২(পত্নীতলা-ধামুরহাট ) আসনের এমপি ইঞ্জিনিয়ার মোঃ এনামুল হক। নওগাঁ জেলা শাখার কর্ম পরিষদ সদস্য উপজেলা পরিষদের সাবেক ভাইস- চেয়ারম্যান  মো: হাবিবুর রহমান, নজিপুর পৌর শাখার নায়েবে আমির মো.মোফাস্সল হক প্রমূখ।

পত্নীতলা থানা রিক্সা ভ্যান শ্রমিক ইউনিয়ন, নজিপুর পৌর শাখার আয়োজনে  সভাপতি আবু তাহের চৌধুরী মন্টুর নেতৃত্বে র‌্যালিতে উপস্থিত ছিলেন প্রধান অতিথি নজিপুর বাসস্ট্যান্ড বণিক কমিটির সভাপতি ও সাবেক মেয়র আনোয়ার হোসেনসহ অন্যান্য শ্রমিক নেতৃবৃন্দ প্রমূখ।

এছাড়া নওগাঁ জেলা ট্রাক ট্র্যাংকলড়ী ও কভার্ড ভ্যান পরিবহন শ্রমিক ইউনিয়ন (২৬৫০)  পত্নীতলা উপজেলা শাখা, সিএনজি শ্রমিক ইউনিয়ন, ব্যাটারি চালিত অটো চার্জার মালিক শ্রমিক কল্যাণ সমিতি , নির্মাণ শ্রমিক, দর্জি শ্রমিক, হোটেল শ্রমিক, করাত শ্রমিক,  চাতাল শ্রমিকসহ বিভিন্ন পর্যায়ের শ্রমিক দিবসটি পৃথক পৃথক আয়োজনে পালন  করেন।

আলোচনা সভায় শ্রমিক নেতারা শ্রমিকদের অধিকার,মর্যাদা ও কল্যাণ নিয়ে কথা বলেন। শ্রমজীবী মানুষের ন্যায্য অধিকার প্রতিষ্ঠা, কর্মসংস্থান বৃদ্ধি, শ্রমিকদের ন্যায্য মজুরি নিশ্চিতকরণ এবং শোষণমুক্ত সমাজ গঠনের প্রত্যয়ে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশগ্রহণ করবেন।

এফপি/জেএস
সর্বশেষ সংবাদ  
সর্বাধিক পঠিত  
YOU MAY ALSO LIKE  
Editor & Publisher: S. M. Mesbah Uddin
Editorial, News and Commercial Offices: Akram Tower, 15/5, Bijoynagar (9th Floor), Ramna, Dhaka-1000
Call: 01713-180024, 01675-383357 & 01840-000044
E-mail: [email protected], [email protected], [email protected]
...
🔝