Dhaka, Wednesday | 24 June 2026
         
English Edition
   
Epaper | Wednesday | 24 June 2026 | English
দেশজুড়ে ভিটামিন ‘এ’ ক্যাপসুল ক্যাম্পেইন ২৮ জুন
১৬ জেলায় ঝড়ের শঙ্কা, নদীবন্দরে সতর্কবার্তা
জাহেদ উর রহমান প্রসঙ্গে বক্তব্য স্পষ্ট করল ভারত
ঢাবির তিন শিক্ষককে সাময়িক বরখাস্ত, দুজনকে অব্যাহতি
শিরোনাম:

ইউএনও'র স্বাক্ষর জাল করে তেল নেওয়ার চেষ্টা: মাদারগঞ্জে ২ যুবককে জরিমানা

প্রকাশ: বুধবার, ২৯ এপ্রিল, ২০২৬, ৫:৩৬ পিএম  (ভিজিটর : ৪০)

জামালপুরের মাদারগঞ্জে উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) এর স্বাক্ষর জাল করে ফুয়েল কার্ডের মাধ্যমে তেল সংগ্রহের চেষ্টাকালে ধরা পড়েছেন দুই যুবক।

বুধবার (২৯ এপ্রিল) দুপুরে উপজেলার ‘তুহিন মৌসুমি ফিলিং স্টেশনে’ এই জালিয়াতির ঘটনা ঘটে। পরে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে অভিযুক্তদের ১৪ হাজার ৫০০ টাকা জরিমানা করা হয়।

দণ্ডপ্রাপ্তরা হলেন, মাদারগঞ্জ উপজেলার চরপাকেরদহ ইউনিয়নের নিশ্চিন্তপুর গ্রামের ফয়সাল আহমেদ এবং পার্শ্ববর্তী মেলান্দহ উপজেলার মাহমুদপুর গ্রামের বাসিন্দা ওয়াসিম আহমেদ।

স্থানীয় ও প্রশাসন সূত্রে জানা গেছে, দুপুরে ফয়সাল ও ওয়াসিম মোটরসাইকেল নিয়ে ওই ফিলিং স্টেশনে তেল নিতে যান। এসময় তারা একটি ফুয়েল কার্ড প্রদর্শন করেন, যেখানে মাদারগঞ্জ ইউএনও'র স্বাক্ষর জাল করা ছিল। কার্ডটি দেখে পাম্পে দায়িত্বে থাকা ট্যাগ অফিসার ও পুলিশের সন্দেহ হলে তারা তাৎক্ষণিকভাবে উপজেলা প্রশাসনকে বিষয়টি অবহিত করেন। সংবাদ পেয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট সুমন চৌধুরী দ্রুত ঘটনাস্থলে পৌঁছে জালিয়াতির সত্যতা যাচাই করেন। জালিয়াতি প্রমাণিত হওয়ায় ওই দুই যুবককে আটক করা হয় এবং পরে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে তাদের অর্থদণ্ড প্রদান করা হয়।

এ বিষয়ে মাদারগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা সুমন চৌধুরী বলেন, সরকারি কর্মকর্তার স্বাক্ষর জাল করা একটি গুরুতর দণ্ডনীয় অপরাধ। ওই দুই যুবক জালিয়াতির আশ্রয় নিয়ে অবৈধভাবে তেল সংগ্রহের চেষ্টা চালিয়েছিল। হাতেনাতে প্রমাণ পাওয়ায় তাদের অর্থদণ্ড দেওয়া হয়েছে।

এফপি/জেএস
সর্বশেষ সংবাদ  
সর্বাধিক পঠিত  
YOU MAY ALSO LIKE  
Editor & Publisher: S. M. Mesbah Uddin
Editorial, News and Commercial Offices: Akram Tower, 15/5, Bijoynagar (9th Floor), Ramna, Dhaka-1000
Call: 01713-180024, 01675-383357 & 01840-000044
E-mail: [email protected], [email protected], [email protected]
...
🔝