Dhaka, Tuesday | 28 April 2026
         
English Edition
   
Epaper | Tuesday | 28 April 2026 | English
রূপপুরে জ্বালানি লোডিং শুরু, পারমাণবিক বিদ্যুতের যুগে বাংলাদেশ
প্রধানমন্ত্রীর সঙ্গে রোসাটম মহাপরিচালকের সৌজন্য সাক্ষাৎ
বাংলাদেশে ভারতের নতুন হাইকমিশনার হলেন দিনেশ ত্রিবেদী
জঙ্গি হামলার আশঙ্কায় দেশের সব বিমানবন্দরে নিরাপত্তা জোরদার
শিরোনাম:

বাইশারীতে খাল থেকে বৃদ্ধের মরদেহ উদ্ধার

প্রকাশ: মঙ্গলবার, ২৮ এপ্রিল, ২০২৬, ৭:৩০ পিএম  (ভিজিটর : ২৫)

বান্দরবানের নাইক্ষ্যংছড়ি উপজেলার বাইশারী ইউনিয়নে খালের পানিতে পড়ে মো. মোস্তাক আহমদ (৬০) প্রকাশ রিফুজি মোস্তাক নামে এক বৃদ্ধের মৃত্যু হয়েছে বলে ধারণা করা হচ্ছে। 

মঙ্গলবার (২৮ এপ্রিল) বিকাল সাড়ে ৪টার দিকে ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের ফারিখাল এলাকা থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।

স্থানীয় এলাকাবাসী জানায়, খালের স্রোতের পানিতে একটি মরদেহ ভাসতে দেখে তারা দ্রুত সেটি উদ্ধার করে তীরে নিয়ে আসে। পরে পরিচয় শনাক্ত হলে জানা যায়, মৃত ব্যক্তি তুফান আলী পাড়ার বাসিন্দা মো. মোস্তাক আহমদ।

স্থানীয় সূত্রে জানা গেছে, মোস্তাক আহমদ দীর্ঘদিন ধরে অসুস্থ ছিলেন। ঘটনার দিন তিনি অসুস্থ শরীর নিয়েই পানের বরজে কাজ করতে যান। ধারণা করা হচ্ছে, ফেরার পথে খাল পারাপারের সময় হঠাৎ বিকট বজ্রপাতের শব্দে ভয় পেয়ে অথবা ভারসাম্য হারিয়ে পানিতে পড়ে যান। পরে খালের পানিতে তলিয়ে গিয়ে তার মৃত্যু হয়।

স্থানীয় ইউপি সদস্য মো. আবু তাহের বলেন, “তিনি দীর্ঘদিন ধরে অসুস্থ ছিলেন। তারপরও কাজের জন্য বের হন। ধারণা করা হচ্ছে, বজ্রপাতের শব্দে ভয় পেয়ে বা পা পিছলে খালে পড়ে যান।”

বাইশারী পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ (আইসি) মো. আনোয়ারুল ইসলাম জানান, “খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। প্রাথমিকভাবে এটি দুর্ঘটনা বলে মনে হচ্ছে। তবে মৃত্যুর সঠিক কারণ নিশ্চিত করতে প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া গ্রহণ করা হচ্ছে।”

এ ঘটনায় পুরো এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

এফপি/জেএস
 
সর্বশেষ সংবাদ  
সর্বাধিক পঠিত  
YOU MAY ALSO LIKE  
Editor & Publisher: S. M. Mesbah Uddin
Editorial, News and Commercial Offices: Akram Tower, 15/5, Bijoynagar (9th Floor), Ramna, Dhaka-1000
Call: 01713-180024, 01675-383357 & 01840-000044
E-mail: [email protected], [email protected], [email protected]
...
🔝