Dhaka, Saturday | 27 June 2026
         
English Edition
   
Epaper | Saturday | 27 June 2026 | English
পবিত্র আশুরা আজ
বাংলাদেশিদের জন্য ট্যুরিস্ট ভিসা চালু করলো ভারত
দেশজুড়ে ভিটামিন ‘এ’ ক্যাপসুল ক্যাম্পেইন ২৮ জুন
১৬ জেলায় ঝড়ের শঙ্কা, নদীবন্দরে সতর্কবার্তা
শিরোনাম:

রোহিঙ্গা ক্যাম্পে সড়ক দুর্ঘটনায় নিহত ১

প্রকাশ: মঙ্গলবার, ২৮ এপ্রিল, ২০২৬, ৭:২১ পিএম  (ভিজিটর : ৪৪)

কক্সবাজারের উখিয়ার রোহিঙ্গা ক্যাম্পে আন্তর্জাতিক অভিবাসন সংস্থার একটি গাড়ির ধাক্কায় এক রোহিঙ্গা শিশু নিহত হয়েছেন।

নিহত হলো উখিয়ার ১৩ নম্বর রোহিঙ্গা ক্যাম্পের জি-৪ ব্লকের বাসিন্দা মৌলভী আব্দুল্লাহ ছেলে আবু ওয়াইদা। মঙ্গলবার (২৮ এপ্রিল) দুপুর সাড়ে ১২টার দিকে উখিয়া রোহিঙ্গা ক্যাম্প-১৩ এর ই/০১ ব্লকে এ দুর্ঘটনা ঘটে। এ ঘটনাকে কেন্দ্র করে ক্যাম্পজুড়ে উত্তেজনা ছড়িয়ে পড়ে।

স্থানীয় সূত্রে জানা যায়, আইওএম পরিচালিত একটি গাড়ি (চট্ট মেট্রো-চ-১১-৮৭৬৪) ক্যাম্পের ভেতর দিয়ে যাওয়ার সময় অসাবধানতাবশত শিশুটিকে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই গুরুতর আহত হয়ে তার মৃত্যু হয়। এ ঘটনার পর ক্ষুব্ধ রোহিঙ্গারা দ্রুত ঘটনাস্থলে জড়ো হয়ে পড়ে এবং আইওএমের গাড়িটি ভাঙচুর করে।

পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে ক্যাম্প ইনচার্জের নির্দেশে তানজিমার খোলা, ঘোনারপাড়া ও জামতলী এপিবিএন পুলিশ এবং উখিয়া থানা পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে। আইনশৃঙ্খলা বাহিনীর তৎপরতায় পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে এবং অতিরিক্ত সহিংসতা এড়ানো সম্ভব হয়।

এ ব্যাপারে উখিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মুজিবুর রহমান সত্যতা নিশ্চিত করেন। তিনি আরো বলেন দুর্ঘটনার পরপরই গাড়ির চালক পালিয়ে গেছে। বর্তমানে ক্যাম্পের পরিস্থিতি শান্ত রয়েছে।

এফপি/জেএস
 
সর্বশেষ সংবাদ  
সর্বাধিক পঠিত  
YOU MAY ALSO LIKE  
Editor & Publisher: S. M. Mesbah Uddin
Editorial, News and Commercial Offices: Akram Tower, 15/5, Bijoynagar (9th Floor), Ramna, Dhaka-1000
Call: 01713-180024, 01675-383357 & 01840-000044
E-mail: [email protected], [email protected], [email protected]
...
🔝