মুন্সীগঞ্জের টঙ্গীবাড়ী উপজেলার মারিয়ালয় মোকামখোলা ব্রীজ হতে মটুকপুর হয়ে সিদ্ধেশ্বরী বাজার পর্যন্ত দৈর্ঘ ৫৭৭৬.১৯ মিটার চলমান খাল খনন কাজ পরিদর্শন করেছেন টঙ্গীবাড়ী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) তাহমিনা আক্তার।
মঙ্গলবার (২১ এপ্রিল) বেলা ১১ টায় তিনি সংশ্লিষ্ট এলাকার খনন কার্যক্রম সরেজমিনে ঘুরে দেখেন। পরিদর্শনকালে ইউএনও খাল খননের অগ্রগতি, গভীরতা এবং কাজের মান যাচাই করেন।
এ সময় উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভুমি) ওয়াজেদ ওয়াসিফ, উপজেলা প্রকৌশলী শাহ মোয়াজ্জেম হোসেন রাজু, ধীপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আক্তার হোসেন মোল্লা, টঙ্গীবাড়ী প্রেসক্লাবের সভাপতি মোজাফফর হোসেন শেখ, সাধারন সম্পাদক মো. রনি শেখ সহ প্রকল্প সংশ্লিষ্ট কর্মকর্তারা এবং ঠিকাদারি প্রতিষ্ঠানের প্রতিনিধিরা।
ইউএনও জানান, এলাকার জলাবদ্ধতা নিরসন এবং কৃষি কার্যক্রমে পানি নিষ্কাশন ব্যবস্থা উন্নত করতে খাল খনন কাজ অত্যন্ত গুরুত্বপূর্ণ। তাই নির্ধারিত পরিকল্পনা ও মান অনুযায়ী কাজ সম্পন্ন করার জন্য সংশ্লিষ্টদের নির্দেশনা দেওয়া হয়েছে এবং কোথাও কোন অনিয়ম হলে স্হানীয় লোকজন যেন সাথে সাথে উপজেলা প্রসাশনের কাছে অভিযোগ করেন।
তিনি আরও বলেন, কাজের গুণগত মান নিশ্চিত করতে প্রশাসনের পক্ষ থেকে নিয়মিত তদারকি করা হবে। কোনো ধরনের অনিয়ম বা অবহেলা পাওয়া গেলে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।
স্থানীয় বাসিন্দারা খাল খনন কাজ দ্রুত ও সঠিকভাবে সম্পন্ন হলে এলাকার পানি নিষ্কাশন সমস্যা অনেকাংশে কমবে বলে আশা প্রকাশ করেন।
এফপি/জেএস