Dhaka, Sunday | 20 September 2026
         
English Edition
   
Epaper | Sunday | 20 September 2026 | English
শিরোনাম:

বালাগঞ্জে বজ্রপাতে দিনমজুরের মৃত্যু

প্রকাশ: রবিবার, ১৯ এপ্রিল, ২০২৬, ৬:৫১ পিএম  (ভিজিটর : ১১৫)

সিলেটের বালাগঞ্জ উপজেলায় বজ্রপাতে এক ব্যক্তির মৃত্যু হয়েছে। নিহত ব্যক্তি মুন্না রবি দাস (৫৫) তিনি মৌলভীবাজার জেলার কুলাউড়া উপজেলার শরিফ পুর ইউনিয়নের নমৌজা গ্রামের একটি বাগানের বাসিন্দা বলে জানা গেছে।

স্থানীয় সূত্রে জানা যায়, রবিবার (১৯ এপ্রিল) সকাল ৯ টায় বালাগঞ্জ উপজেলার পূর্বগৌরীপুর ইউনিয়নের মৈশাসী গ্রাম সংলগ্ন মাইজআইল হাওরে স্থানীয় আখলু মিয়ার জমিতে দিনমজুর হিসেবে ধান কাটার কাজ করছিলেন মুন্না রবি দাস। সকাল ৯ টায় বৃষ্টি শুরু হয়। এসময় বাড়ি ফেরার পথে বজ্রপাত হলে তিনি সড়কে পড়ে যান। প্রত্যক্ষদর্শীরা দ্রুত তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

নিহত ব্যাক্তির বয়স আনুমানিক (৫৫) এ বিষয়ে বালাগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মাহফুজ ইমতিয়াজ ভুঁইয়া জানান, বজ্রপাতে মৃত্যুর ঘটনাটি থানায় জানানো হয়নি।

এফপি/জেএস
সর্বশেষ সংবাদ  
সর্বাধিক পঠিত  
YOU MAY ALSO LIKE  
Editor & Publisher: S. M. Mesbah Uddin
Editorial, News and Commercial Offices: Akram Tower, 15/5, Bijoynagar (9th Floor), Ramna, Dhaka-1000
Call: 01713-180024, 01675-383357 & 01840-000044
E-mail: [email protected], [email protected], [email protected]
...
🔝