Dhaka, Sunday | 19 April 2026
         
English Edition
   
Epaper | Sunday | 19 April 2026 | English
৩০ লাখ শিশু স্বাস্থ্যঝুঁকিতে, নির্মূল রোগও ফেরার শঙ্কা
বিজ্ঞপ্তি জারি–‘সাইলেন্ট এক্সপেল’ বাতিল
আরো ১৭১ ক্রীড়াবিদ পাচ্ছেন ক্রীড়া ভাতা
এইচএসসি পরীক্ষা শুরু ২ জুলাই
শিরোনাম:

হাম-রুবেলা টিকা: কেসিসি ও দশ জেলায় ১৭ লাখ শিশুর লক্ষ্য

প্রকাশ: রবিবার, ১৯ এপ্রিল, ২০২৬, ৫:৫২ পিএম  (ভিজিটর : ৫০)

হাম-রুবেলা সংক্রামক রোগ প্রতিরোধে আগামীকাল ২০ এপ্রিল সোমবার থেকে ১০ মে ২০২৬ তারিখ পর্যন্ত ৬ মাস থেকে ৫ বছরের কম বয়সী সকল শিশুকে এক ডোজ হাম-রুবেলা টিকা প্রদান করা হবে। এরই ধারাবাহিকতায় খুলনা সিটি করপোরেশন ও বিভাগের সকল জেলা, উপজেলা, সিটি কারপোরেশন এবং পৌরসভায় হাম-রুবেলা টিকাদান ক্যাম্পেইন অনুষ্ঠিত হবে।

খুলনা সিটি করপোরেশন ও বিভাগের ১০ জেলায় ১৭ লাখ ৫ হাজার ৭৭৮ জন শিশুকে এক ডোজ হাম-রুবেলা টিকা প্রদানের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। এরমধ্যে সিটি করপোরেশন এলাকায় ৯৩ হাজার ৭৮৮ এবং বিভাগের দশ জেলায় ১৬ লাখ ১১ হাজার ৭০২ শিশু রয়েছে।

আজ রোববার (১৯ এপ্রিল) বিভাগীয় সমন্বয় কমিটি এবং সিটি করপোরেশন আলাদা আলাদাভাবে এ তথ্য জানায়।

দুপুর আড়াইটায় নগর স্বাস্থ্য কেন্দ্রে আয়োজিত এক প্রেসব্রিফিং এ জানানো হয়, নগরীর ৩১ টি ওয়ার্ডে ৯৩ হাজার ৭৮৮ জন শিশুকে এক ডোজ হাম-রুবেলা টিকা প্রদানের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। এর মধ্যে স্কুল শিশুর লক্ষ্যমাত্রা ১৩ হাজার ৩৮৪ জন এবং কমিউনিটি শিশু ৮০ হাজার ৪০৪ জন। কর্মসূচি সফল করার লক্ষ্যে ৪টি জোনে ৩৫৬টি স্কুল ও ২৫৬টি স্থায়ী ও অস্থায়ী টিকাদান কেন্দ্রে এ টিকা প্রদান করা হবে।

মোট ৮২টি টিমে ১৪৪ জন কর্মী টিকা প্রদান কাজে থাকবেন। তাদেরকে সহযোগীতা করবেন ২০৬ জন স্বেচ্ছাসেবী। প্রথম সারির ৬২ জন এবং দ্বিতীয় সারির ৪ জন সুপারভাইজারের কাজ করবেন।

প্রেস ব্রিফিং এ প্রধান অতিথির বক্তবে করপোরেশনের প্রশাসক নজরুল ইসলাম মঞ্জু কর্মসূচি সফল করতে সকলের সহযোগিতা চেয়ে বলেছেন হাম রুবেলা শুণ্যের কোঠায় আনাই সরকারের লক্ষ্য।

এদিকে বিভাগের দশ জেলায় ১৬ লাখ ১১ হাজার ৭০২ শিশু এক ডোজ হাম-রুবেলা টিকা প্রদানের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। বিভাগে ১৪ হাজার ৯৩৬টি টিকা কেন্দ্রে দুই হাজার ২৯৪ জন টিকাদানকারী এবং সাত হাজার ৭৫৪ জন ভলান্টিয়ার দায়িত্ব পালন করবে। ছুটির দিন ব্যতীত প্রতিদিন সকাল আটটা থেকে বিকেল চারটা পর্যন্ত এই ক্যাম্পেইন চলবে।

খুলনা বিভাগীয় কমিশনারের সভাকক্ষে বিভাগীয় সমন্বয় কমিটির সভায় এ তথ্য জানানো হয়। সভায় প্রধান অতিথি ছিলেন বিভাগীয় কমিশনার (ভারপ্রাপ্ত) মোহাম্মদ নাজমুল হক।

খুলনা বিভাগীয় স্বাস্থ্য দপ্তরের পরিচালক ডা. মোঃ মুজিবুর রহমানের সভাপতিত্বে সভায় সরকারি বিভিন্ন দপ্তরের প্রধানরা অংশ নেন। হাম-রুবেলা বিষয়ে প্রবন্ধ উপস্থাপন করেন বিশ্বস্বাস্থ্য সংস্থার প্রতিনিধি ডা. মোঃ আরিফ। বিভাগীয় স্বাস্থ্য দপ্তর এই অনুষ্ঠানের আয়োজন করে।

সভায় জানানো হয়, ২০ এপ্রিল থেকে শুরু হতে যাওয়া হাম-রুবেলা টিকাদান ক্যাম্পেইন উপলক্ষ্যে রেজিস্ট্রেশন পদ্ধতি চালু করা হয়েছে। যাদের ৬ মাস থেকে ৫ বছরের নিচের শিশু রয়েছে তারাধীবঢ়র.মড়া.নফ এই ওয়েবসাইটে গিয়ে অনলাইন জন্মনিবন্ধন দিয়ে রেজিস্ট্রেশন করতে পারবেন। তবে যাদের জন্মনিবন্ধন নেই তারাও রেজিস্ট্রেশন ছাড়াই টিকা নিতে পারবে।

আগামীকাল ২০ এপ্রিল সকাল সাড়ে নয়টায় ফুলবাড়ি গেট বক্ষ্মব্যাধি হাসপাতালে বিভাগীয় পর্যায়ে হাম-রুবেলা টিকাদান ক্যাম্পেইনের উদ্বোধন করা হবে। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বাংলাদেশ জাতীয় সংসদের হুইপ রকিবুল ইসলাম বকুল।

এফপি/জেএস
সর্বশেষ সংবাদ  
সর্বাধিক পঠিত  
YOU MAY ALSO LIKE  
Editor & Publisher: S. M. Mesbah Uddin
Editorial, News and Commercial Offices: Akram Tower, 15/5, Bijoynagar (9th Floor), Ramna, Dhaka-1000
Call: 01713-180024, 01675-383357 & 01840-000044
E-mail: [email protected], [email protected], [email protected]
...
🔝