Dhaka, Sunday | 19 April 2026
         
English Edition
   
Epaper | Sunday | 19 April 2026 | English
পশ্চিমবঙ্গের নির্বাচন: মমতার ক্ষমতা এবার কি টিকবে
৩০ লাখ শিশু স্বাস্থ্যঝুঁকিতে, নির্মূল রোগও ফেরার শঙ্কা
বিজ্ঞপ্তি জারি–‘সাইলেন্ট এক্সপেল’ বাতিল
আরো ১৭১ ক্রীড়াবিদ পাচ্ছেন ক্রীড়া ভাতা
শিরোনাম:

উখিয়ায় যুবকের ঝুলন্ত লাশ উদ্ধার

প্রকাশ: রবিবার, ১৯ এপ্রিল, ২০২৬, ৬:১৯ পিএম আপডেট: ১৯.০৪.২০২৬ ৬:২০ পিএম  (ভিজিটর : ৭)

কক্সবাজারের উখিয়ার জালিয়াপালং ইউনিয়নের ইনানী এলাকা থেকে এক যুবকের ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। নিহতের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কক্সবাজার সদর হাসপাতালে পাঠানো হয়েছে বলে উখিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মুজিবুর রহমান জানিয়েছেন।

নিহত হলো উখিয়ার জালিয়াপালং ইউনিয়নের ইনানী এলাকার মোহাম্মদ নাসির উদ্দীন (২০)। রোববার (১৯ এপ্রিল) সকালে উখিয়া উপজেলার জালিয়াপালং ইউনিয়নের ছোট ইনানী এলাকায় এ ঘটনা ঘটে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, নাছির বড় ইনানী এলাকার বাসিন্দা। তিনি ইনানী সৈকত এলাকায় ডাব বিক্রি করতেন। শনিবার ১৮ এপ্রিল রাত আনুমানিক ১০টার দিকে তিনি তাঁর ফুফু মনিরা বেগমের বাড়িতে বেড়াতে যান এবং সেখানেই অবস্থান করছিলেন। রাত ১১টা থেকে রোববার সকাল সাড়ে ৭টার মধ্যে যেকোনো সময় তিনি ঘরের ভেতরে সিলিং ফ্যানের সঙ্গে নাইলনের দড়ি দিয়ে গলায় ফাঁস নেন বলে ধারণা করা হচ্ছে। পরিবারের সদস্যরা সকালে নাশতার জন্য ডাকাডাকি করলে দরজা ভেতর থেকে বন্ধ পান। পরে জানালা দিয়ে দেখে তাঁকে ঝুলন্ত অবস্থায় দেখতে পান। 

খবর পেয়ে ইনানী পুলিশ ফাঁড়ির সদস্যরা ঘটনাস্থলে গিয়ে দরজা ভেঙে ভেতরে প্রবেশ করে লাশ উদ্ধার করেন। পরে উপস্থিত সাক্ষীদের সামনে সুরতহাল প্রতিবেদন তৈরি করে মরদেহ ময়নাতদন্তের জন্য কক্সবাজার সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়।

এফপি/জেএস
সর্বশেষ সংবাদ  
সর্বাধিক পঠিত  
YOU MAY ALSO LIKE  
Editor & Publisher: S. M. Mesbah Uddin
Editorial, News and Commercial Offices: Akram Tower, 15/5, Bijoynagar (9th Floor), Ramna, Dhaka-1000
Call: 01713-180024, 01675-383357 & 01840-000044
E-mail: [email protected], [email protected], [email protected]
...
🔝