Dhaka, Saturday | 18 July 2026
         
English Edition
   
Epaper | Saturday | 18 July 2026 | English
বর্ণাঢ্য রথযাত্রায় ভক্তদের ঢল
আগস্টের দ্বিতীয় সপ্তাহের মধ্যে নতুন পে স্কেলের গেজেট
মেসির সঙ্গে বেলিংহামের লেগেছিল কী নিয়ে
৪৫ বছর পর জিয়াউর রহমান হত্যা মামলার দণ্ডপ্রাপ্ত আসামি গ্রেপ্তার
শিরোনাম:

কার্যকারিতা নিয়ে প্রশ্ন

একদিকে বালু উত্তোলন, অন্যদিকে ভাঙন রোধে জিও ব্যাগ

প্রকাশ: রবিবার, ১৯ এপ্রিল, ২০২৬, ৬:৫১ পিএম  (ভিজিটর : ৪৫)

কুড়িগ্রাম জেলার রাজারহাট উপজেলার ডাংরা হাট এলাকায় তিস্তা নদীর ভাঙন রোধে জিও ব্যাগ ফেলার কাজ চলমান রয়েছে। তবে স্থানীয়দের অভিযোগ, একই স্থানের মাত্র ৫০ থেকে ১০০ ফুট দূর থেকেই নদী থেকে বালু উত্তোলন করা হচ্ছে।

এতে করে ভাঙন প্রতিরোধে নেওয়া এই উদ্যোগের কার্যকারিতা নিয়ে প্রশ্ন উঠেছে। এলাকাবাসীর আশঙ্কা, বালু উত্তোলনের ফলে নদীর তলদেশ দুর্বল হয়ে পড়ছে এবং অল্প কিছুদিনের মধ্যেই ফেলা জিও ব্যাগগুলো নদীগর্ভে বিলীন হয়ে যেতে পারে।

একদিকে বালু উত্তোলন, অন্যদিকে ভাঙন রোধে জিও ব্যাগ

একদিকে বালু উত্তোলন, অন্যদিকে ভাঙন রোধে জিও ব্যাগ


স্থানীয়রা আরও জানান, একদিকে ভাঙন রোধে সরকারি অর্থ ব্যয় করা হচ্ছে, অন্যদিকে পাশেই বালু উত্তোলনের কারণে সেই প্রচেষ্টা ব্যাহত হওয়ার ঝুঁকি তৈরি হয়েছে।

এ বিষয়ে দ্রুত প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করে বালু উত্তোলন বন্ধ এবং ভাঙন প্রতিরোধ কার্যক্রমের সঠিক বাস্তবায়ন নিশ্চিত করতে প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেছেন এলাকাবাসী।

এফপি/এমআই
সর্বশেষ সংবাদ  
সর্বাধিক পঠিত  
YOU MAY ALSO LIKE  
Editor & Publisher: S. M. Mesbah Uddin
Editorial, News and Commercial Offices: Akram Tower, 15/5, Bijoynagar (9th Floor), Ramna, Dhaka-1000
Call: 01713-180024, 01675-383357 & 01840-000044
E-mail: news@thefinancialpostbd.com, ad@thefinancialpostbd.com, hr@thefinancialpostbd.com
...
🔝