২০২৫-২৬ অর্থ বছরে খরিপ-১ মৌসুমে পাট, গ্রীষ্মকালীন তিল ও উফশী আউশ ধান ফসলের আবাদ বৃদ্ধির লক্ষ্যে কৃষি প্রণোদনা কর্মসূচীর আওতায় ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও রাসায়নিক সার এবং পেঁয়াজ সংরক্ষণের জন্য এয়ার ফ্লো মেশিন বিতরণ কার্যক্রমের উদ্বোধন করা হয়েছে।
রবিবার (১৯ এপ্রিল) বেলা ১১টায় উপজেলা পরিষদ হলরুমে সারিয়াকান্দি কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে উক্ত উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন, বগুড়া ১- (সারিয়াকান্দি-সোনাতলা) আসনের সংসদ সদস্য আলহাজ্ব কাজী রফিকুল ইসলাম। উপজেলা নির্বাহী অফিসার সুমাইয়া ফেরদৌসের সভাপতিত্বে এতে বক্তব্য রাখেন, উপজেলা কৃষি অফিসার মোহাম্মদ আলী জিন্নাহ্, উপজেলা বিএনপির সাবেক সভাপতি কাজী এরফানুর রহমান রেন্টু, পৌর বিএনপির সভাপতি সাহাদৎ হোসেন সনি, উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক শাহাজাত হোসেন পল্টন প্রমুখ।
অনুষ্ঠানটি সঞ্চালনা করেন উপজেলা কৃষি সম্প্রসারণ অফিসার স্মৃতিন্নাহার বিথী। অনুষ্ঠানে ১৫০০ জন কৃষকের মাঝে জনপ্রতি ৫ কেজি করে আউশধান বীজ, ১০ কেজি করে এমওপি ও ১০ কেজি করে ডিএপি সার, ২৭০ জন কৃষকের মাঝে জনপ্রতি ১ কেজি করে পাট বীজ, ৫ কেজি করে এমওপি সার ৫ কেজি করে ডিএপি সার, ৪০ জন কৃষকের মাঝে জনপ্রতি ১ কেজি করে তিল, ১০ কেজি করে ডিএপি সার ও ৫ কজি করে এমওপি সার এবং পেঁয়াজ সংরক্ষণের জন্য ১ টি এয়ার ফ্লো মেশিন বিতরণ করা হয়।
এফপি/জেএস